somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'সাংবাদিকদের হাড্ডি ভাঙ্গ!' তখনকার মন্ত্রীর ডাক

১৮ ই এপ্রিল, ২০০৬ সকাল ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিকদের উপর আক্রমন নতুন কোন ঘটনা নয়। আওয়ামী আমলেও ন্যাক্কারজনক আক্রমনের শিকার হয়েছেন আমাদের দেশের সাংবাদিকরা। সেই সময়ের সমাকল্যান মন্ত্রী মোজাম্মেল হোসেন প্রকাশ্য সভায় সাংবাদিকদের প্রহারের জন্যে উস্কানি দিয়েছিলেন। 25 শে অক্টোবর 2001 সালে সাতক্ষীরার নিজদলের এক সভায় তার ঘোষনা ছিল দলীয় ক্যাডারদের প্রতি, "যেখানেই কোন সাংবাদিক দেখবে, পিটিয়ে হাড্ডি ভাংবে তাদের।" সাংবাদিকদের কোন অভিযোগ যাতে গ্রহন না করা হয়, এই মর্মে পুলিশদের প্রতিও নির্দেশ ছিল তার। প্রায় এক ডজন সাংবাদিক তার এই উস্কানীমুলক বক্তব্যে পালাতে বাধ্য হন।

কিন্তু তাদের দোষ ছিল কি? দেশের দক্ষিনপশ্চিমাংশে বন্যা হয়েছিল। বন্যার ত্রানসামগ্রী বিতরণ নিয়ে অসততা ও অব্যাবস্থা রিপোর্ট লিখেছিলেন তারা তাদের পত্রিকায়। আর এতেই নাখোশ হয়ে মন্ত্রীমহোদয় প্রকাশ্যে তাদের পেটানোর আহবান জানিয়েছিলেন।

মন্ত্রীমহোদয়ের এই উদ্দাত্ত আহবান বিফলে যায়নি। একদিন পরই সশস্ত্র আওয়ামী ক্যাডাররা সাতক্ষীরার প্রেসকাবে আক্রমণ চালায়। দৈনিক 'সাতক্ষীরা চিত্র' প্রধান সাংবাদিক আনিসুর রহিমের উপর দুইবার গুলি চালিয়ে মারাত্বকভাবে আহত করা হয় তাকে। অন্যান্য সাংবাদিকদের নির্মমভাবে পেটানো ও প্রেসকাবে ভাংচোর করা হয়।

এর আগে 20 শে অক্টোবরে আওয়ামী ক্যডাররা একই অভিযোগে দৈনিক লোকসমাজের রিপোর্টার সোহবাব হোসেনকে আক্রমণ করে। পুলিশ আক্রমণকারীদের একজনকে ধরলেও পরে আওয়ামী ক্যডারদের বিক্ষোভের মুখে ছেড়ে দিতে বাধ্য হয়।

এবছরের ষোলই এপ্রিলের ঘটনা তাই একক কোন ঘটনা নয়। এটা আমাদের দেশের রাজনীতি ও মতস্বাধীনতার সামপ্রতিক একটি চিত্র মাত্র। দেশে ক্ষমতাসীনদের চেহারা পাল্টেছে অনেকবার, কিন্তু তাদের বর্বরতা কখনোই সামান্যতমও পাল্টায়নি। এই ন্যাক্কারজনক চিত্র আমরা যুগ যুগ ধরে দেখে আসছি ও প্রতিদিনই আরো বেশী প্রকটভাবে দেখতে বাধ্য হচ্ছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×