somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবীন্দ্রসঙ্গীত ও আমার প্রথম প্রেম

২৪ শে মে, ২০০৬ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত ভাল লাগত না। শুনলেই ঘুম এস যেত। একটু বড় হবার পর এক বন্ধুর আমন্ত্রণে এক ঘরোয়া আসরে গেলাম। সেখানে লীলা নামে এক তরুনী রবীন্দ্রসঙ্গীত গাইল। "এবার সখী সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা"। ভীষন ভাল লাগল। সেই ভাল লাগাটা এখনো মনের ভেতরে রয়েছে। লীলার প্রেমে পড়ে গেলাম। লীলার সাথে আমার আর কোনদিন দেখা হয়নি। কিন্তু সে প্রেম স্থায়ী হলো রবীন্দ্রসঙ্গীতকে ঘিরে। গান শিখতে চাইলাম। বাবা কক্ষনশীল। অনুমতি দিলেন না। ভার্সিটিতে পড়ার সময় স্কলারশীপের টাকা জমিয়ে হারমোনিয়াম কিনলাম। বন্ধুদের সাথে থেকে থেকে বাজাতে ও গাইতেও শিখলাম। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা কপালে জোটেনি।

তারপর অনেক পথ পাড়ি দিয়ে প্রবাসে। মিউনিখে আসার পর গুটি কয়েক বাঙ্গালীর মাঝে এক বৌদি'ই সামান্য গাইতে জানতেন। সব অনুষ্ঠান তাকেই করতে হতো। আমাকে পেয়ে যেন হাতে চাঁদ পেলেন তিনি। আমার মিনমিনে গলা, স্টেজে ভীতসন্ত্রস্থ অবস্থা নিয়েও সব দ্বায়িত্ব আমাকেই নিতে হলো। "নাই দেশে ভেরেন্ডা বৃক্ষ!" আমাদের এক ডাক্তার দাদা ছিলেন। অনুষ্ঠানের আগে এক ট্যবলেট খাইয়ে দিয়ে বলতেন, "দ্যাখো, সাহস বেড়ে যাবে"। সাহস কি আর বাড়ে ! অনেক সময় আমার কাঁপুনিতে স্টেজও কাঁপতে থাকতো। আমাদের গানের সময় বাশী বাজাতেন ডাক্তার'দা। তার নিজের বাঁশীর সুরই মাঝে মাঝে অজানা অচেনা পথে পা বাড়াতো।

তারপর আস্তে আস্তে আরো অনেক বাংলাদেশীতে এলো এই শহরে। এদের মাঝে গায়ক খুজে পেলামও কয়েকজনকে। এদের মিনমিনে গলার আওয়াজ না, রবীন্দ্রসঙ্গীতের মতো ধীরলয়ের গান এরা গানও না। এদের হাতে সব ছেড়ে দিয়ে আমি এখন মুক্ত-স্বাধীন।

এখনও সমমনাদের নিয়ে সাঝে সাঝে ঘরোয়া গানের আসর বসাই। আমার এক তবলচী বন্ধু রয়েছে। ভালো তবলাই বাজায়। কিন্তু আরো ভালো করে তাল বোঝার জন্যে চোখ বুজে যখন আঙ্গুলে গোনা শুরু করে, তখন নির্ঘাত ভুল তালটিই ধরবে। কিন্তু সবার সাথে আসর বসানো যায়না। কারন দু'টো রবীন্দ্রসঙ্গীতের পরেই ধুমধারাক্কা শুরু হয়ে যায়। আমার তখন চুপ করে থাকা ছাড়া কোন পথ থাকে না। সে আসরও কমে গেছে অনেক। আমার বন্ধু তবলচী এ শহর ছেড়ে হঠাৎই কোন এক অজানা দেশে পাড়ি জমিয়েছে। ব্যক্তিগত সমস্যা ছিল। জানতাম কোনদিন যাবে। কিন্তু এত দ্রুত ও কাউকেই না জানিয়ে যে যাবে, তা ভাবিনি। আর কোনদিন ফিরবে বলে মনে হয়না।

কাসিক্যাল শুনি বেশ। আসলে সব ধরনের গান শুনতেই ভালবাসি। ইউরোপী কাসিক্যাল এর মাঝে পিটার চাইকভস্কি আমার সবচে' বেশী প্রিয়। ভারতীয় রাগভিত্তিক সুরের মাঝে দরবাড়ী কানাড়া, ভৈরবী ও মেঘ আমার সবচে' ভাল লাগে, তা ভোকাল বা ইনস্ট্রুমেন্টাল যা ই হোক না কেন। লোকগীতিও ভাল লাগে, তবে রবীন্দ্রসঙ্গীতের মাঝে আমি বুদ হয়ে যেতে পারি। আপনাদের কেউ যদি গান নিয়ে অলোচনায় আসতে চান, তাহলে ভাল লাগবে খুব।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণ করে বিএনপির কুলাঙ্গাররা।

লিখেছেন তানভির জুমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১০

এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।

আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন

দুইশো নয় আসন নিয়েও কেন অন্যদের বাসায় যেতে হচ্ছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৯


নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম কয়েক ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় একধরনের উৎসবের আমেজ ছিল। স্ট্যাটাস, পোস্ট, কমেন্ট—সবখানে একই সুর। বিএনপি দুইশো নয়টা আসন পেয়েছে, জামায়াত মাত্র সাতাত্তর, দেশ এবার ঠিক... ...বাকিটুকু পড়ুন

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

বিএনপির যারা আজ আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভাবছেন...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০


১. শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা বারবার বলেছেন, জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর ছিলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এমনকি তাকে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও বলতেন…
২. খালেদা... ...বাকিটুকু পড়ুন

ধন্যবাদ ড. ইউনূস। আপনিই দেখিয়ে দিলেন।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৯


মৃত্যুদন্ড প্রাপ্ত হাসিনা বিগত ৩টি নির্বাচন এমনভাবে করেছিল যে সেখানে কোন নাগরিককে ভোট দেওয়ার প্রয়োজন হতোনা। দিনের ভোট রাতে হয়েছে, আগের দিন হয়েছে অথবা তাহাজ্জোত পড়ে হয়েছে। এই আগের... ...বাকিটুকু পড়ুন

×