অফিস ছুঠির পর সন্ধা ৭টার দিকে একাএকা অন্যদিনের মত বসে ছিলাম আগ্রাবাদ এর সিঙ্গাপুর—ব্যাংকক মার্কেটের সিঁড়িতে। কিছু সময় পর ২ জন মাঝারি বয়সি ছেলে এসে বলে আমি যেন সিঁড়ি থেকে উঠে যায়, তাদের কথা শোনে আমি কিছুটা অভাগ হয়ে গেলাম এবং ভদ্রভাবে জিজ্ঞাস করলাম কোন সমস্যা হলো কিনা? অন্যজন বলে উঠল অাপনারে উঠতে বলছি তাই আপনি উঠবেন এতো প্রশ্ন করেন কেন। তাদের কথাবার্তা গুলো শুনে মনে অনেক কষ্ট পেলাম এবং মনেমনে চিন্তা করছিলাম এরা কোন মার্কেট কতৃপেক্ষর লোক নয়তো কিন্তুু মনেমনে এও ভাবছিলাম যে শত মার্কেট কতৃপেক্ষর লোক হলেও কিন্তু আমার সাথে তারা এমন ব্যবহার করতে পারে না। কি আর করার মনে কষ্ট নিয়ে সিঁড়ি থেকে ওঠে ২মিনিট অপেক্ষা করে আসল ঘটনাটা কি। আমি সিঁড়ি থেকে ওঠার সাথে সাথে ওরা সিঁড়িতে বসতে দেখে মনকে আর শান্ত রাখতে পারলাম না তাই রাগের মাথায় এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম মার্কেট এর ৩টা গমন/নির্গমন পথে ৩টা সিঁড়ি থাকতে কেনো আমাকে উঠে যেতে বললেন? তখন আমাকে বলে উঠলো বেশি কথা বলবেন না, জানেন আমি কে????আমি নাসির ভায়ের(সিটি মেয়র আ,জ,ম নাসির উদ্দিন) লোক। তর্কাতর্কির এক পর্যায়ে তাদের জিজ্ঞাসা করলাম নাসির ভাই কি আপনাদের বলছে নাকি আমাকে সিঁড়ি থেকে উঠাইয়া দিতে? তাদের একজন উত্তর দিলো না কেন, তার কথা শুনে বললাম তাহলে আপনারা কি কারনে নাছির ভাইয়ের পরিচয় দিলেন। তর্কাতর্কির অবশেষে আমাকে বলে গেল তারা কে তা আমাকে এক্ষুনি দেখাবে তাই ৬ বন্ধুকে ফোন করে ৯টা পর্যন্ত বসে ছিলাম কিন্ত নাসির ভাইয়ের লোকগুলোর দেখা মিলেনি।
কি আজব দুনিয়ারে ভাই, তারা একটা মাত্র ভোট দিয়ে নিজেদের নাসির ভাইয়ের লোক বলে পরিচয় দিয়ে গেলো আর আমি নাসির ভাইকে ৮০/৮২ টা ভোট দিয়ে নাসির ভাইয়ের লোকগুলোর কাছে অপমানিত হলাম।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




