আমের কাস্টার্ড
উপকরণঃ পানি ৪ কাপ, গুঁড়ো দুধ ৩ কাপ, চিনি ১ কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, ডিমের কুসুম ৩ টি।
আমের টুকরো তিন কাপ, ম্যাংগো জেলো ও সফট ক্রিম।
প্রণালীঃ পানি, গুঁড়ো দুধ, কাস্টার্ড পাউডার, কর্ন ফ্লাওয়ার, ভ্যানিলা এসেন্স, চিনি ও ডিমের কুসুম একসঙ্গে মিলিয়ে পাত্রে জ্বাল করতে থাকুন। ঘন হয়ে উঠলে নামিয়ে ঠান্ডা করে নিন। স্বচ্ছ পাত্রে পাকা আমের টুকরো, জমানো ম্যাংগো জেলো, সফট ক্রিম ও কাস্টার্ড দিয়ে পছন্দ মতো লেয়ার করে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





