
সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয়
বদলে যাই - বদলে যায় সবাই! আনমনে স্মৃতির পাতা উল্টাই
বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই
স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে!
কিন্তু কতটা পারি বা পেরেছি
কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !
নির্লিপ্ত, লোভিত ও ক্ষুধিত চোখগুলো কি যত্ন করেইনা উপেক্ষা করেছি
পিনপতন নিরবতায় আবৃত ভাবনার আকাশ
ভেদ করে কখনও নেমেছে শ্রাবণের রঙ
কিন্তু আর কত বেঁধে রাখা নিজেরে স্রোতের প্রতিকূলে!
আদিম অনুভূতিগুলো যে বড় আচ্ছন্ন করে রাখে সম্মোহনের যাদুতে
স্তরে স্তরে ওরা সক্রিয়ভাবে সুনিপুণ জাল বুনে যায়
ধরাশায়ী আবেগ আবারও ভুল করে! থেকে থেকে ডেকে যায় সময়ের ঘড়ি
ব্যস্ত নগরী, পাপের কালিমায় ভরে থাকা দেয়ালগুলোতে
আবারও নতুন রঙ তুলির ছোঁয়া লাগে
বদলে যাই - বদলে যায় সবাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




