১৯৯৯ সাল,,বিশ্বকাপ ক্রিকেট এ বাংলাদেশের প্রথম ম্যাচ...!!প্রতিপক্ষ নিউজিল্যান্ড..!! আমরা যারা খেলা পাগল তাদের আগ্রহ প্রচন্ড,,কত জল্পনা কল্পনা..!! খেলা শুরু হলো।। বাংলাদেশ টিম জ্যাকেট গায়ে মাঠে নেমেছে...!!ইংল্যান্ডের ভয়াবহ ঠান্ডা...!! খেলা শুরু হলো।।। একের পর এক বাউন্চার,,,!! উইকেট পড়তে লাগলো মুড়ির মত...!! ১১৫ কি ১১৬ রানেই বাংলাদেশ অল আউট...!!! আমাদের মন খারাপ, ভিষণ খারাপ!!!!
বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ হারলো...!!!!
আজ মনে পড়ছে সেই সব কথা,,,!! আমাদের মনে কি কষ্ট টাই না তারা সেদিন দিয়েছিল!!!
বাংলাদেশ আরও ম্যাচ জিতবে...!! কিন্তু আমাদের শৈশবে ক্রিকেট নিয়ে আমরা যে উন্মাদনা দেখিয়েছি, দুই একটা ফিফটি, অথবা ছক্কা নিয়ে যে পাগলামোটা করেছি, তা কোন দিন ভোলার নয়!!!
কোন দিন ভুলবনা, আমাদের ক্রিকেটের সেই সব বীরদের যারা পরাজয় নিশ্চিত জেনেও দিনের পর দিন, সুন্দর ভবিষ্যতের আশায় ক্রিকেট খেলে গেছে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


