somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বারণ শোনেনা গুগল!

০৭ ই জুন, ২০১১ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুগল টুলবার হচ্ছে ব্রাউজারের জন্য একটি এক্সটেনশন যা গুগলের বিভিন্ন সেবা ব্যবহারকে আরো সহজ করে দেয়া ছাড়াও যে ওয়েবসাইটটি খোলা রয়েছে তার পেজর‌্যাংকও দেখিয়ে থাকে। তবে ডিফল্ট অবস্থায় এটি ব্যবহারকারীর বিভিন্ন কার্যক্রম ট্র্যাক করতে থাকে। অপশন থেকে ট্র্যাক করা বন্ধ করার সুবিধা থাকলেও সম্প্রতি একজন নিরাপত্তা বিশেষজ্ঞ আবিষ্কার করেছেন যে, ট্র্যাকিং বন্ধ করে রাখলেও গুগল তাদের টুলবারের সাহায্যে আপনার গতিবিধির রেকর্ড রাখতেই থাকে । খবর ম্যাশএবল এর।

নিরাপত্তা বিশেষজ্ঞ বেন এলডারম্যান তার ওয়েবসাইটে এ নিয়ে সচিত্র প্রতিবেদনও প্রকাশ করেছেন। দেখা গেছে যে, ট্র্যাকিং অপশন বন্ধ করে তিনি হোয়াইট হাউজের ওয়েবসাইট ভিজিট করেছেন। তারপর তিনি হিস্ট্রি (গুগল টুলবারের ট্র্যাক করা) পরীক্ষা করে হোয়াইট হাউজের ঠিকানা খুঁজে পেয়েছেন।

শুধু তাই নয়, এলডারম্যান আরো অভিযোগ করেছেন যে, গুগল টুলবারে ট্র্যাক করার বিভিন্ন অপশন বন্ধ করার চেয়ে চালু করা অধিকতর সহজ! ব্যবহারকারীরা নিজেদের অজান্তেও ট্র্যাকিং চালু করে ফেলতে পারেন। অবশ্য ট্র্যাকিং বন্ধ করলেও যেহেতু গুগল সক্রিয়ভাবে ব্যবহারকারীর গতিবিধির রেকর্ড রাখে, সেহেতু এই সুবিধা চালু হওয়া বা না হওয়ায় কিছু যায় আসে না বলেই এই বিশেষজ্ঞ মনে করেন।

বেন লিখেছেন যে, গোপনীয়তা নিয়ে চিন্তিত থাকলে গুগল টুলবার একেবারে ইনস্টল না করাই ভালো। কেননা, এছাড়া গুগলকে দমানোর কোনো উপায়ই নেই! অবশ্য ব্রাউজারে গুগলের যে কোনো সেবায় (জিমেইল, গুগল সার্চ ইত্যাদি) লগইন করে থাকলেও আপনার সমস্ত কার্যক্রম রেকর্ড করে রাখে গুগল।

ম্যাশএবল জানিয়েছে, গুগল তাদের ব্যবহারকারীদের ইমেইলের নিরাপত্তা ভাঙা নিয়ে বেশ বড় পদক্ষেপ নিয়েছে চীনের বিরুদ্ধে। পুরো প্রযুক্তি বিশ্বকেই নাড়া দিয়েছে গুগল-চীনের এই ঘটনা। তবে, কারোরই ভুলে যাওয়া উচিৎ নয় যে, ব্যবহারকারীর ইন্টারনেট গোপনীয়তা নিয়ে অনেক ঘটনা রয়েছে গুগলের অতীত ইতিহাসে। তাই গুগলকে সাধু ভাবারও কোনো কারণ নেই।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×