বই পড়ার আগ্রহ আমার নেই বললেই চলে। তারপরও বই পড়তেই হয়। অনেকেই দেখলাম তার প্রিয় ১০টি বইয়ের নাম লিখে অপরকে ট্যাগ করছেন তাদেরটা বলার জন্য। তাই চিন্তা করলাম আমি পিছিয়ে থাকবো কেন। তাই, আমিও দিলাম। দেখবেন কিন্তু কষ্ট করে।
শুরুটা বলতে পারেন নিজের ইচ্ছায় এবং তা ২০১০ সালে। মনে মনে ভাবছেন যে এর আগে আমি বই না পড়ে ছিলাম কিভাবে। আরে ভাই, বইতো হাতে নিছি বয়স যখন ৪/৫ বছর। অনেক পাঠ্যবই পড়েছি
এখন না হয় বই এর কল্পনার রাজ্য থেকে বের হয়ে বাস্তবে আসি।
এই বাস্তব জগতে আমি
১) ০৮/১২/১০
২) ১৫/০৩/১১
৩) ১৬/০৭/১১
৪) ২০/১১/১১
৫) ২৯/০৩/১২
৬) ২০/০৭/১২
৭) ২১/০৩/১৩
৮) ১৩/০৬/১৩
৯) ১২/০৯/১৩
১০) ০৯/১২/১৩
১১) ১৬/০৩/১৪
১২) ০৮/০৬/১৪
তারিখগুলোতে রক্তদান করেছি। এছাড়াও অবশ্য ৩ শিশুকে ২২,২৫,২৫ মিলি করে দিয়েছি। রক্তদানের জন্য কেউ আমাকে কখনও বলে না, সময় হলে নিজেই দিয়ে আসি। তারিখগুলো দেখে মনে প্রশ্ন জাগতে পারে, আমি চার মাস হওয়ার আগে কেন রক্ত দিয়েছি। একজন সুস্থ মানুষ ৫৮ দিন পর পর রক্তদান করতে পারেন। সবসময় মেডিসিন ক্লাবে দিছি।
এবার মনে হয় আপনাদের চ্যালেঞ্জ জানানোর মত যোগ্যতা হয়েছে, কি বলেন?
না, কোন চ্যালেঞ্জ নয়, আপনিও আপনার রক্তদানের তারিখগুলো লিখে ফেসবুকে পোষ্ট করুন, আর আমাকে ট্যাগ করতে ভুলবেন না কিন্তু।
সবশেষে ২ টি কথা
১. সুকান্তের "আঠারো বছর বয়স" কবিতার একটি লাইন
' এ বয়স জানে রক্তদানের পুণ্য '
২. নকল থেকে যদি ভালো কিছু হয়, তবে নকলই ভালো
রক্তদান সম্পর্কে কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে ভুলবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

