১৪/২/১২ ইং মানে হল বিশ্ব ভালবাসা দিবস। সকালে ঘুম থেকে উঠেই একটা খুদেবার্তা পেলাম HAPPY VALENTINE’S DAY। মনে হল এটা কোন মেয়ে পাঠায় নাই। নিশ্চয়ই কোন ছেলের কাজ। যাই হোক একটা ইচ্ছা জেগে উঠলো। ইচ্ছাটা হল আজ একটা নীল রঙের ফুল কিনবো। না কাউকে দেয়ার জন্য নয়। শুধুমাত্র নিজের জন্য। তবে একটা গল্প মাথায় আসলো এই নীল ফুল নিয়ে।
১১ফেব্রুয়ারি২০১১ তাউসিফ একটা প্রোগ্রাম এর জন্য ফুল কিনতে গেল। প্রোগ্রাম এর জন্য ফুলের অর্ডার দেয়ার পর সে দোকানে সাজানো ফুলগুলো দেখছিল। হঠাৎ তার চোখ পরল কিছু নীল রঙের ফুলের উপর। আসলে চোখ পরার একটা কারন আছে। তাউসিফের ভালবাসার মানুষটির প্রিয় রং যে নীল। নীল রঙের ফুলটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠিক করল ওই ফুলগুলো সে কিনবে, কিন্তু বাঁধা হয়ে দাঁড়ালো তার পকেট। যেহেতু সামনেই ১৪ফেব্রুয়ারি তাই ঠিক করল ওইদিন নীল রঙের ফুলগুলো কিনে তার ভালবাসার মানুষকে উপহার দিবে। আচ্ছা আপনাদের কি তার ভালবাসার মানুষটির নাম শুনতে ইচ্ছা করছে? একটা নাম দিয়েই দেই কি বলেন? ধরুন মেয়েটির নাম নাতাসা। তাউসিফ অপেক্ষায় আছে নাতাসাকে নীল ফুল দেয়ার জন্য। কিন্তু দূরভাগ্যের বিষয় হল ১৪ফেব্রুয়ারি নাতাসা বাসায় ছিল। তাই তাদের দেখা হল না। সবচেয়ে বড় কথা হল তাউসিফ নাতাসাকে নীল ফুল দিতে পারল না। :-(
এবার হয়নি তাতে কি আগামি বছর দিবে। হুম, তাউসিফ তাই ঠিক করল। ১৪ফেব্রুয়ারি২০১২ তে নাতাসাকে সেই নীল ফুল দিবে। অপেক্ষা আরও এক বছরের। মাঝে মাঝে ভাবে যদি নাতাসাকে নীল পদ্ম দেয় তাহলে কেমন হয়। যদি সে চেষ্টা করে তাহলে তাকে ১০১টা না হোক ১টা নীল পদ্ম তো নাতাসাকে সে দিতেই পারে। চলে তার নীল পদ্ম খোঁজাখুঁজি। এদিকে নাতাসা তাউসিফের দিনগুলো স্বাভাবিক নিয়মেই ছলতে থাকে। হাসি-ঠাট্টা, গান-কবিতা, ঘুরাঘুরি, ঝগড়া সব কিছুই চলে। কিন্তু হঠাৎ তাদের মাঝে দূরত্বটা মনে হয় বেড়ে যেতে থাকে পারিবারিক কারনে। একসময় তাদের মাঝে ভীষণ ঝগড়া হয়। আর সেই ঝগড়াই তাদের জীবনটাকে অন্য দিকে ঘুরিয়ে দেয়। দুজনের পথ দুদিকে চলে যায়। যদিও তারা একে অপরকে ভালবাসে তারপরও কেউ কারো সাথে যোগাযোগ করে না। তবে তাদের চোখাচোখি বন্ধ হয়না। নাতাসা ব্যাপারটাকে পছন্দ করত কিনা সেটা তাউসিফ না জানলেও তাউসিফ খুব মজা পেত। দেখতে না দেখতেই আবার চলে আসে ১৪ফেব্রুয়ারি। নীল ফুল দেয়ার দিন। কিন্তু মাঝে একটি বছর চলে গেছে। বদলে গেছে জীবন নামক রঙ্গমঞ্চের চিত্রনাট্য। তাউসিফের নীল ফুল দিয়ে আজ কোন কাজ নেই। তারপরও হঠাৎ তার মনে পরে নীল ফুলের কথা। কিন্তু সেকি আজ নীল ফুল তার ভালবাসার মানুষটিকে দিবে? দিতে চেয়েছিল। কিন্তু কি মনে করে যেন সে দিলনা। তবে সে নাতাসাকে একটা খুদেবার্তা পাঠাল
“14/2/11 a thik korecilam aj tmk akta nil ful dibo. Kintu……..”
নাতাসা reply দিল
“tomake jorie dhorte ichca korce. kintu setato ar somvob na. :-( ”
এভাবেই তাউসিফের নীল ফুলটি আর কেনা হল না। আর কখনও হবে কিনা সেটাও সে জানে না।
তাউসিফ কিনতে না পারলে কি হইছে আমিতো কিনতে চেয়েছিলাম। আর তাই রুমমেট কে বললাম c.k.ghosh road এর দিকে গেলে একটা নীল ফুল কিনে আনতে। কিন্তু হায়, নীল ফুল সে পেলনা। মানে আমারও আর নীল ফুল কেনা হল না। :-(

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

