somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিজিনে যুক্ত হল অডিও এবং ভিডিও চ্যাটিংএর সুবিধা

২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেঞ্জিং সফটওয়্যারগুলির মধ্যে ক্রস প্লাটফর্ম আইএম পিজিন অন্যতম। বিশেষ এবং অনন্য কিছু বৈশিষ্টের জন্যই এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। Yahoo, MSN, GTalk এর মত বহুল ব্যবহৃত মেসেঞ্জার গুলি দিয়ে কেবলমাত্র নির্দিষ্ট ঐ প্রোটোকলে চ্যাট করা যায়। পিজিনের বিশেষ সুবিধাটা এই যায়গায়। ডিফল্টভাবে পিজিন ১৬টি প্রোটোকল সমর্থন করে, যার মধ্যে রয়েছে Yahoo, MSN, GTalk ইত্যাদি। এটি দিয়ে XMPP প্রোটোকলও ব্যবহার করা যায় ফলেএটির উপর ভিত্তি করে তৈরী সবগুলি চ্যাটিং নেটওয়ার্ক এখানে ব্যবহার করা যাবে। এগুলি ছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় সোসাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের চ্যাট অপশনটিও ব্যবহার করা যায় অতিরিক্ত প্লাগইন ব্যবহারের মাধ্যম। এছাড়া রয়েছে irc চ্যাট করার সুবিধা। আরও একটি অনন্য বৈশিষ্ট হল পিজিনে এই সবগুলি প্রোটকলের একাধিক অ্যাকাউন্টে একই সময়ে লগইন থাকা যাবে।

এতগুলি ভালো দিক থাকা সত্ত্বেও পিজিনে একটি সমস্যা ছিল যে এটি দিয়ে এতদিন কেবলমাত্র টেক্সট চ্যাট করা যেত। অডিও বা ভিডিও চ্যাট করার কোন অপশন ছিল না এখানে। ফলে গুগলটক বা ইয়াহু মেসেঞ্জার ব্যবাহরকারীরা কিছুটা অসুবিধার সম্মুখীন হতেন । ২.৬.১ পিজিনের সর্বশেষ সংস্করণে সেই ত্রুটিও দূর করা হয়েছে। প্রাথমিকভাবে XMPP প্রোটকলের জন্য এই সুবিধাটি চালু করা হয়েছে এবং অন্যান্য প্রোটকলের জন্যও কাজ করা হচ্ছে । এর ফলে জিমেইলের মত নেটওয়ার্কের ব্যবহারকারীরা এখন পিজিন দিয়ে অডিও এবং ভিডিও চ্যাট করতে পারবে। পরবর্তী দুই একটি সংস্করণের মধ্যেই অন্যান্যগুলির জন্য এই সুবিধাগুলি চালু হয়ে যাবে বলে জানিয়েছেন পিজিনের ডেভলপাররা। নতুন এই সংস্করণটিতে আরও যে পরিবর্তনগুলি করা হয়েছে তার মধ্যে রয়েছে ইয়াহুর ফাইল ট্রান্সফার পদ্ধতির উন্নতি, ইযাহু বাজ(buzz) সংযোজন, এমএসএন এর ভয়েস ক্লিপ, এনিমেটেড টেক্সট গ্রহন ও পাঠানোসহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাগ বা ত্রুটিগুলি সংশোধন করা হয়েছে। এছাড়াও বিশেষ কিছু বৈশিষ্ট সংযোজনের কাজও পরীক্ষামূলকভাবে চলছে।

অডিও এবং ভিডিও চ্যাট করার অপশনটি উইন্ডোজ বা ম্যাক ব্যবহারকারীরা এখনই ব্যবহার করতে পারবেন না। এটি এই অর্থে বলা হচ্ছে যে এই মুহুর্তে পিজিন ইনস্টল করার জন্য অন্যান্য সংস্করণগুলির মত প্রিকম্পাইলড এক্সিকিউটেবল ফাইল পাওয়া যাচ্ছে না । কেউ আগ্রহী থাকলে পিজিন সাইট (pidgin.im ) থেকে সোর্সকোড নামিয়ে (ডাউনলোড করে) কম্পাইল করে ব্যবহার করতে পারেন। তবে উবুন্টু বা ডেবিয়ান ভিত্তিক যেকোন লিলাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এখানে একটি বিশেষ সুবিধা পাবেন। সুবিধাটি হল সোর্স কোড কল্পাইল করা ছাড়াও ডেব প্যাকেজগুলি বিনামূল্যে নামাতে পারবেন www.getdeb.net/app/Pidgin সাইট থেকে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×