তুমি শুধু ভালো থেকো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি স্বপ্নের প্রাসাদ গড়ি, ঝুল বারান্দায় মানিপ্লান্টের পাতায়
তোমাকে বসাই খুব যত্ন করে; তোমার চোখ আঁকি, চুল, গ্রীবা
এঁকে হাতের সবগুলো আঙুলের পরশে তোমার নিয়ে আসি
অতীত থেকে বর্তমানে, দূর থেকে কাছে, অন্তর থেকে বাহিরে।
যে করেছে তোমাকে হরণ, করুক না- কোনই অভিযোগ নেই;
হৃদয়ের সিন্দুকে কারও ডাকাতি চলে না। মনিমুক্তো আর হীরে
জহরতের মতো তুমি সেই অবিকল আছো, যেন বাক্সে ভরা
পলিশ করা মনিমানিক্যের একসেট গহনা, তুমি যে আমারই!
আমার ঘুড়ি কখনও আকাশ ছোঁয়নি, দিগন্তের ঠিকানাও পায়নি।
খুব কম সুতোর লাটাই বলে একই বৃত্তে আমার ইচ্ছেগুলো
বার বার হোঁচট খেয়েছে, ঝরা পাতার মতো বিরহী সঙ্গীতে
কেঁপে কেঁপে উঠেছে সবগুলো তার, তারপর ছিঁড়ে গেছে সব...
যেদিন তুমি লুট হলে, পর হলে, হারিয়ে গেলে খুব অন্ধকারে,
সেদিন আমিও স্বপ্নের দাবানলে পুড়েছি; তবুও হাসি মুখে
তোমার শুভেচ্ছা বাণীতে বলেছি ঋষিবাক্যে- ‘ভালো থেকো,
ভালো থেকো তুমি, আমি না হয় পুড়ে গেলাম ধূপের মতো।
২৫ এপ্রিল, ২০১২
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পৃথিবীর বয়স ৪৫০ কোটি বছর

টাইটেল দেখে অনেকে ই বিশ্বাস করবে না। খোদ আমেরিকান চার্চের লোকজন কেই দেখেছি যে পৃথিবীর বয়স ৬০০০ বছর বলেই তাদের অন্ধ বিশ্বাস। ধর্মান্ধরা বিশ্বাস করুক আর না করুক, পারমানবিক... ...বাকিটুকু পড়ুন
নেশা
শুনেছি আফিমে নেশা হয়, নেশা হয় ধূমপর্ণীতে
মানুষে যে নেশা হয় তাতো জানা ছিলোনা।
একবার পেয়ে গেলে ঘোর ধরে যায়! বিভ্রম! মায়া! ধূম্রজাল! চোখ মেলে আর কিছু দেখা যায় না।
এ নেশা... ...বাকিটুকু পড়ুন
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প!
অনেক দিন গল্প করা হয় না, আসুন, কয়েকটা গল্প করি! মুলত বাংলাদেশের প্রতিটা ধুলাবালুতেও গল্প আছে, একদিন সব লেখা হবে হয়ত, কেমন হল জানাবেন!
১।
আমার এক বন্ধুর কাছে আজ জানলাম,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।