আমার ঘুড়ি কোনদিনই আকাশ স্পর্শ করেনি
আমাকেও নিয়ে যায়নি কোন অলীক প্রান্তরে।
যা কিছু ছিলো আমার প্রেম-প্রণয়, দ্রোহ, মান
কিছু অভিমান- যেন সব মূল্যহীন আজ, অলীক!
আমার ঘুড়ি আকাশ ছোঁবে; দূরে পাহাড় ঘেঁষা
দিগন্তে পৌঁছে যাবো আমিও একদিন, সেসব
ইচ্ছেগুলো মৃত জ্যোৎস্নায় জোনাকি হয়ে কাঁদে
দেখি লাটাইয়ে কোন সুতো অবশিষ্ট নেই আর!
দিনের পর দিন চলে যায়, মাস- তারপর বছর,
কৈশোর এবং যৌবন, যেন জন্ম থেকে জন্মান্তর
ছুটছি; উদ্ভ্রান্ত পথিক আমি ছুটতে ছুটতে দেখি
সব পথ ঢেকে আছে অন্ধকারে, ভুল ঠিকানায়।
তাহলে কি মুখথুবড়ে পড়ে থাকবো বেলাভূমিতে?
সাত সমুদ্র তন্ন তন্ন করে খুঁজে একটিও বাতিঘর
পাবো না জীবনে? তবে কি দুর্ভেদ্য নিয়তি শুধুই
প্রতিশোধের আগুনে পোড়াবে এই অন্তর আমার!
আমার পাপবোধ নেই, অন্তর জ্বালানো কোন দুঃখ
পরিতাপও নেই আমার। যেন কোন গ্যালাক্সি থেকে
ছিঁটকে পড়েছি পৃথিবীর পথে, তারপর হেঁটে হেঁটে
ধূলিধুসরিত হয়েছি; পুড়ে খাঁটি হয়েছি তো আগেই।
২৯ এপ্রিল, ২০১২
আলোচিত ব্লগ
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
লিটারে ২০ টাকার আঘাত, পাম্পের দীর্ঘ সারি এবং মধ্যবিত্তের না-বলা দীর্ঘশ্বাস
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।