somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রীনহাউস ইফেক্ট এবং পৃথিবীর কৈফিয়ত

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার গর্ভে তাহাদের অবস্থান অত্যাচারের পর্যায়ে পৌঁছিয়া যাইতেছিল। চিন্তা করিয়া দেখিলাম, কিছু একটা করিবার চেষ্টা একবার করিয়া দেখিনা কেন? উপরিভাগ এইভাবে জ্বলিয়া জ্বলিয়া অঙ্গার হওয়া কাঁহাতক আর সহ্য করা যায়? রবি’র অসহ্য দহন হইতে নিস্তার পাইতে সমগ্র বৃক্ষরাজি, তরুকুল, গুল্মলতা আমার পৃষ্ঠদেশের উল্টাদিকে অর্থাৎ ভূগর্ভের দিকে তাহাদের শাখা প্রশাখা বিস্তার করিতে লাগিল। প্রাণীকুলও পলায়নপর ভূগর্ভে আশ্রয় লইল। উহাদের দেখাদেখি জলবাসীগণও একই পদাঙ্ক অনুসরণ করিবার কারণে জলরাশিকেও ভূগর্ভে চলিয়া যাইতে হইল। এইভাবে সকলে আমার আব্রু ভেদ করিয়া ভিতরে প্রবেশ করিতে থাকিলে আমার ‘একান্ত ব্যক্তিগত’ কিংবা ‘অতি গোপনীয়তা’য় দারুনভাবে ব্যাঘাত ঘটিতে আরম্ভ হইল। বাহিরের আমি একটি গোলাকার শুষ্ক কালচে বৃহদাকার গোবরের মণ্ডের ন্যায় রূপ ধারণ করিলাম।
অবশেষে মনস্থির করিলাম, রবিকে অনুরোধ জানাইয়া হেলিওগ্রাফের মাধ্যমে একটি বার্তা প্রেরণ করিয়া দেখিলে কেমন হয়? কিন্তু ক্ষনিকের তরে সন্দিহানও হইলাম এই ভাবিয়া যে, রবি সর্বদা জলন্ত ডাগর চক্ষু হানিয়া চারিপাশ ভষ্ম করিতে ব্যস্ত, আমার অনুরোধ রাখিবার মত সময় কি সে বাহির করিতে পারিবে অথবা তাহার জন্য কোন তাড়না কি সে বোধ করিবে? অবাক হইয়া লক্ষ্য করিলাম রবি আমার অনুরোধ রাখিয়াছে। মনে হইল অন্যকে জ্বালাইতে গিয়া সে নিজেও বুঝি ভিতরে ভিতরে জ্বলিতেছিল। ইহাতে অনুরোধে অনুরোধও রাখা হইল আবার নিজেকেও বেশ কৌশলে রক্ষা করা গেল। রবি তাহার নিজের জ্বালা জুড়াইবার কারণেই হউক কিংবা আমার অনুরোধ রাখিবার কারণেই হউক, ইহা অত্যন্ত সুখকর বিষয় যে, আমার মনোবাঞ্চা শেষ পর্যন্ত পূরণ হইয়াছে। সুক্ষ দৃষ্টিতে লক্ষ্য করিয়া দেখিলাম, আমার অনুরোধ রাখিতে গিয়া কিংবা তাহার জ্বালা কমাইতে গিয়া তাহাকে একটি পরিপূর্ণ ডিগবাজি খাইতে হইয়াছিল। আগে তাহার সম্মুখভাগ ছিল বাহিরমুখী। আর এখন তেজ কমাইবার নিমিত্তে সম্মুখভাগ ভিতরের দিকে গুটাইয়া লওয়াতে তাহার পশ্চাতভাগ বাহিরের দিকে আসিয়া উপস্থিত হইয়াছে। সেইখান হইতেও ক্রমাগত অনুরূপ গরম ভাপ নির্গত হইতেছে তবে তাহা পূর্বাপেক্ষা নিতান্তই নগণ্য।
রবি তাহার ক্রুর দৃষ্টি ভিতরমুখী করিয়া লওয়াতে ধীরে ধীরে আমার বায়ুমন্ডলের প্রখর তেজ কমিয়া শীতল হইতে লাগিল। গর্ভ হইতে একে একে আমার গোপনীয়তার হন্তারকেরা বাহির হইয়া আসিতে লাগিল। ক্রমশঃ আমি যুবতী হইয়া উঠিতে লাগিলাম। আমার বহিরাংশ লতা গুল্ম বৃক্ষে ভরিয়া উঠিয়া সবুজাভ কুন্তলের ন্যায় শোভা বর্ধন করিতে লাগিল। বক্ষ স্ফীত হইয়া পর্বত শৃঙ্গ সৃষ্টি হইতে লাগিল। ঝরনা, নদী, সাগর আমাকে ভালবাসায় সিক্ত করিতে পারিয়া যেন আনন্দে কলকল ছলছল করিতে লাগিল। প্রাণীকুল অতি আবেগে উদ্বেলিত হইয়া আরাম আয়েশে বংশ বিস্তার করিয়া চলিল। সমগ্র বিভাগের নবজাতকদিগের আগমনে আমি বড়ই আনন্দ উপভোগ করিতে লাগিলাম। আমিই যেন বিশাল বিশ্ব ভ্রহ্মান্ডের একমাত্র উর্বর মাতা। দূর হইতে যৌবনপ্রাপ্ত আমাকে দেখিয়া, মহাজগতের দূর দূরান্তের অনেক গ্রহ উপগ্রহ ছায়াপথেরা মুগ্ধ হইয়া আমার দিকে তাকাইয়া থাকিত। আবার অনেকে মুখ টিপিয়া হাসিয়া নিন্দায় মাতিয়া উঠিত এই ভাবিয়া যে, কোথা হইতে আমার এত এত সন্তান সন্তুতির সৃষ্টি হইয়াছে? কোন সে গুপ্ত প্রেমিক গোপনে আসিয়া আমার গর্ভে অচ্ছুত প্রবেশ করাইয়া দিয়া চলিয়া গিয়াছে?
তবে নিন্দুকেরা যত যাহাই বলুক না কেন অতীব সত্য কথা এই যে, প্রকৃতির পরিবর্তিত রূপ হইতে পরবর্তীকালে সকলেই তাহাদের প্রয়োজনানুযায়ী উত্তাপ আর আলোক পাইয়া লাভবান হইতে পারিয়াছিল। কিন্তু সুখ বুঝি কাহারো কপালে বেশীদিন অবস্থান করিতে চাহে না। আরো অনেক পরে আসিয়া গ্রীন হাউস ইফেক্টের প্রভাবে তাপমাত্রা আবার বাড়িয়া যাইতে আরম্ভ করিল। আমি ভাবিলাম রবি বুঝি আবার ডিগবাজি খাইয়াছে। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারিলাম, আসলে তাহার কোন দোষ নাই। সমস্ত দোষ আমার কতিপয় সন্তানদিগের। তাহারাই নাকি যত্রতত্র বনাঞ্চল ধ্বংস করিয়া, পারষ্পরিক শক্তিমত্তা জাহির করিবার জন্য যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইয়া, নানান ধরনের অস্ত্রের অনু পরমানু ফুটাইয়া আবহাওয়া আর জলবায়ুর সর্বনাশ করিয়া, সর্বোপরি বিজ্ঞানের চমকপ্রদ আবিষ্কার গুলিকে কুপথে পরিচালনা করিয়া (সময়ে সময়ে সুপথে চালনা করিয়াও) বায়ুমন্ডলের যাবতীয় ভারসাম্য নষ্ট করিয়া ফেলিতেছে। যাহার ফলশ্রুতিতে, বায়ুমন্ডলের কোথায় যেন কেমন এক প্রকার ফুটা সৃষ্টি হইয়াছে। এবং উহার ভিতর দিয়া রবি’র রশ্মি প্রচন্ড প্রতাপে প্রবেশ করিয়া আমার উপর আসিয়া দাবড়াইয়া বেড়াইতেছে।
তবে নাড়ী ছেঁড়া ধন বলিয়া কথা। যত কেহ যত যাহাই বলুক না কেন, আমি কিন্তু বরাবরই আমার অবুঝ সন্তানদিগের পক্ষই অবলম্বন করিব। কে বলিল আমার সন্তানেরা কুকর্ম করিতেছে? কে বলিল আমার বায়ুমন্ডলে ফুটা হইয়াছে? রবি ডিগবাজি খাইবার পর তাহার যে পশ্চাদাংশ বাহিরমুখী করিয়া রাখিয়াছিল, তাহাতেওতো একটি ফুটা থাকিবার কথা। সেই ফুটা দিয়াওতো গ্রীন হাউস ইফেক্ট হইতে পারে। পারে না কি?
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×