somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসো জ্ঞান শিখি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লুঙ্গি বাঙ্গালির জীবনের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। এটি দেখতে অনেকটা পেটিকোটের মতই, তবে এতে কোন ফিতা নেই।

ধারণা করা হয়, পেটিকোট এবং লুঙ্গি উভয়ের আবিষ্কারক একজন পুরুষবিদ্বেষী নারী। তাই তিনি নিজ পোষাকে ফিতা ব্যবহার করলেও, বিদ্বেষবশতঃ অন্যটিতে করেননি।

সম্প্রতি বলিউডি ফিল্মে লুঙ্গি সংক্রান্ত একটি গীত রচিত হয়েছে। তবে এটিই লুঙ্গি নিয়ে প্রথম গান, তা কিন্তু না। এখানে অনেক আগেই এ নিয়ে গান হয়ে গেছে। গানের কথাগুলো ঠিক মনে না থাকলেও, গানটি অনেকটা এরকম;

“ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভাল,
জেগে দেখি- লুঙ্গি নাই, লুঙ্গি নাই,
কোনবা পথে…♪♫•*¨*•.¸¸♫♪”

যাইহোক, গান বাদ। এবার আসল কথায় আসি।
এপোষাকটি যেমন আরামপ্রদ তেমনি ভীতিকরও বটে। যাঁরা লুঙ্গি পছন্দ করেন কিন্তু পড়তে পারেন না, কিংবা আপদ ভেবে এড়িয়ে চলেন, তাঁদের জ্ঞাতার্থে কিছু টিপস্।

পরিধান প্রণালীঃ
প্রথমেই ভাঁজ খুলে লুঙ্গিটি ভাল ভাবে ঝেড়ে নিন। নইলে ভাঁজের আড়ালে বিষাক্ত পোকামাকড় লুকিয়ে থাকতে পারে। একটি মোক্ষম দুর্ঘটনা হয়ে যেতে পারে সারাজীবনের কান্না।
তারপর লুঙ্গির যেকোন একটি হা করা অংশ, পা কিংবা মাথার দিকে ন্যাংটো দেহে গলিয়ে নিন।
এবার গিঁট দিতে হবে।

দু’হাত প্রসারিত করে কোমরের দিকের হা করা অংশটি ধরুন (ভিতরের দিকে তাকানোর দরকার নেই)।

এবার চট করে লুঙ্গির প্রান্ত সমেত হাত দু’টিকে নাভি বরাবর টেনে নিয়ে আসুন, তারপর একটি মোচড় দিন। তারপর আরো একটি মোচড় দিন, তাহলে গিঁটটি পোক্ত হবে। মোচড়ের ফলে রাম ছাগলের কানের মত দু’টি কানের সৃষ্টি হবে। এবার সেই কান দু’টি মলে ভিতরের দিকে সেঁধিয়ে দিন।

ব্যাস, হয়ে গেল লুঙ্গি পরিধান।

সতর্কতাঃ
রাতে ঘুমানোর সময়, গিঁটের নীচে একটি বেল্ট পড়ে নিলে ভাল হয়।

বাড়তি সতর্কতাঃ
গোড়ালির দিকে দু’পায়ের মাঝখানে, লুঙ্গির প্রান্ত দু’টি টেনে এনে, ছোট্ট একটি গিঁট দিয়ে নিলে নিশ্চিন্ত হওয়া যায়।

বিশেষ সতর্কতাঃ
ঘুমের ঘোরে যেকোন একদিকে পাশ ফিরে থাকাই বাঞ্চনীয়। চিৎ হয়ে থাকলে, কিম্ভূতকিমাকার দৃশ্যের অবতাড়না হতে পারে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×