গাজায় আর কত প্রাণ ঝরবে?
প্রশ্নের বাড়াবাড়িতে বিদ্ধ নয় কেন জাতিসঙ্ঘ
মুসলিম না মরলে হয়ত মুখ খুলত অন্যরাও
কোন লাইস্যান্সের বলে ইসরাইল বলীয়ান!
পাপের সীমা ছাড়িয়েছিল নমরূদ
ছাড়িয়েছিল ফারাও সম্রাট ফেরাউনও
অবলীলায় নিজেদের ধ্বংসই ডেকেছিল।
তেমনি ধ্বংসের তাণ্ডবে মেতেছে ইসরাইল
কতশত প্রাণের লাশে উল্লসিত তারা !
শিশুর রক্তে নাইছে ফিলিস্তিন
অঝর কান্না বুকে চাপা তার
আর কত মৃত্যু দেখবে সে?
তাজা প্রাণগুলি নিমেষেই হচ্ছে লাশ ।
বিশ্বের বলিষ্ঠ সকল মাথায় , বিবেকের ক্ষতে
ধ্বংসের প্রলেপে নির্বোধ সকলের হুঁশ ফিরে আসুক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




