ঈদ এখন চার দেয়ালে বন্দী
ইট পাথরের সুরকির সাথে
মৃত এক প্রাণ
এপাশ ওপাশ করে কাটে দিন
হাতে করা সেমাই আর পিঠা
সারাদিন ঢেকির শব্দে মুখরিত
গীত গাওয়া পল্লীবালা
নৃত্যের ভুল ঢংগে গা দোলান কিশোরী
দাদুর সাদামাটা গল্পের আসর
কি আনন্দে ভোরে নদীতে গোসল
পালা করে কয় মাইল হেঁটে ঈদগাহে ছোটা
নৌকো চেপে নদী পার
সেসব নেই ইট আর পাথরের বন্দীত্বে
তাই ফিরে যাই বারবার পুরনো অতিতে
মাটির সোদা গন্ধ আজও পাই
চোখ বন্ধ করে খানিক্ষন ভাবি আর বলি
সেইতো ভাল ছিল অতিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


