কিউ,এম,সাঈদ টিটো-(নওগাঁ প্রতিনিধি): দলছুট একটি বন্যহাতি ৩ দিন নওগাঁর বিভিন্ন এলাকায় ঘুরে অবশেষে পতœীতলা উপজেলার হাটশাওলী সীমান্ত এলাকা দিয়ে রবিবার সন্ধ্যায় ভারতে চলে গেছে। শুক্রবার সকালে হাতিটিকে চাপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের গোপালপুর গ্রামের একটি আখক্ষেতে দেখা যায়। সেখান থেকে গত ৩ দিন ধরে হাতিটি চাপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিভিন্ন গ্রাম ঘুরে শনিবার পোরশা উপজেলার বড়গ্রাম এলাকায় আসে।
পোরশা থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী জানান,সারাদিন হাতিটিকে অনুসরণ করেও তাকে ধরা যায়নি। তবে হাতিটি কারও কোন ক্ষতি করেনি বলেও তিনি জানান। দুপুরে হাতিটি সাপাহার উপজেলার রামপুর এলাকায় ঢুকলে থানা পুলিশের একটি টিম ও পাইকবান্ধা বনবীট অফিসার সাইদুর রহমান হাতিটির গতিবিধি লক্ষ্য করে চলেন। শনিবার দিবাগত রাতভর হাতিটি সীমান্ত এলাকার বিভিন্ন এলাকা ঘুরে সকালে পতœীতলা উপজেলার হাটশাওলী সীমান্তের ২৫৩ নং পিলারের ৫শ গজ উত্তরে ভারতের অর্জুনপুর বিএসএফ ক্যাম্পের নিকটে একটি ব্রীজের কাছে অবস্থান নেয়। ভারতীয় বিএসএফ হাতিটিকে দেখতে পেয়ে ব্রীজের নিচের কাঁটাতারের বেড়া কেটে পরিস্কার করে দেন। রবিবার বিকেলে হাতিটি ধরার জন্য বাংলাদেশের “জনতা সার্কাসে”র একটি হাতি ধরা দল ওই এলাকায় গিয়ে হাতিটিকে ধরতে চাইলে বিডিআর-বিএসএফ দলের মধ্যে তাৎক্ষনিক পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বাংলাদেশের পক্ষ হতে হাটশাওলী ক্যাম্পের নায়েক সুবেদার শরিফ উদ্দীন ও পাইকবান্ধা বনবীটের কর্মকর্তা সাইদুর রহমান এবং ভারতের পারিলা বিএসএফ ক্যাম্পের ইন্সপ্যাক্টর মিঃ রামকুমার ও পশ্চিমবঙ্গের বিভাগীয় ফরেস্ট অফিসার মিঃ অপূর্ব সেন নেতৃত্ব দেন।
বৈঠকে বিএসএফ হাতিটি ভারতীয় বন্যহাতি বলে দাবী করে এবং বাংলাদেশের হাতিধরা দলকে হাতিটিকে ধরার অনুমতি দেন। এরপর বিডিআর-বিএএফ এর উপস্থিতিতে দীর্ঘ ৩ ঘন্টা বিভিন্ন কৌশল অলম্বন করেও হাতিটিকে ধরতে ব্যর্থ হয়ে হাতিধরা দল ফিরে আসে। পতাকা বৈঠক শেষে উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে ফিরে আসে। এর কিছুক্ষন পরই সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হাতিটি স্বেচ্ছায় ব্রীজের নীচ দিয়ে ভারত অভ্যন্তরে প্রবেশ করে।
নওগাঁয় ৩ দিনের সফর শেষে বন্য হাতিটি অবশেষে ভারতে চলে গেল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।