এম,মহসীন-(সিলেট অফিস): ইংল্যান্ডের সিটিজেনশীপ পাইয়ে দিতে প্রতারণার অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। ডিআইজি অফিসের নির্দেশে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ তদন্ত শেষে সুনামগঞ্জের পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
তদন্ত প্রতিবেদনে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল সাঈদ উল্লেখ করেন সুনামগঞ্জ সদর উপজেলার পাগলা বাজারের পাগলা বড়বাড়ির রুকু মিয়ার ছেলে সুস্বাদের নির্দ্দিষ্ট কোনো পেশা নেই। তার চরিত্রও ভালো নয়। সে এলাকায় বসবাস করে না। তার বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় একটি মামলা (নং-৪(১২)২০০৯ ধারা ৪২০/৪০৬/৩২৬/৩০৭/৩৬৪)-বিচারাধীন।
গত ২৩ ডিসেম্বর দাখিলকৃত প্রতিবেদনে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল সাঈদ উল্লেখ করেন,২০০৬ সালে ভিজিট ভিসায় সুস্বাদ লন্ডনে যান। সেখানে আবেদনকারী মকবুল হোসেনের ছেলে পারভেজের সাথে কৌশলে সম্পর্ক গড়ে তোলে সুস্বাদ। এক পর্যায়ে সে জানায়,মুনিরা নামে তার এক ফুফু এম্বাসেডার হিসেবে কাজ করেন। তার মাধ্যমে সুস্বাদের সিটিজেনশীপের কাজ চলছে। এছাড়া তিনি আরো মানুষের সিটিজেনশীপ পাইয়ে দিতে পারবেন।পারভেজকে সিটিজেনশীপ পাইয়ে দেওয়া সম্ভব। এতে ১১ হাজার ৩০০ পাউন্ড লাগবে। এক পর্যায়ে পারভেজ সুস্বাদের প্রস্তাবে রাজী হলে নগদ ১১ হাজার ৩০০ পাউন্ড প্রদান করে। পরবর্তীতে সুস্বাদ পারভেজের কাছ থেকে ধার হিসেবে আরো ১২শ পাউন্ড নেয়। এর পর লন্ডন থেকে পালিয়ে দেশে ফিরে সুস্বাদ। দেশে ফেরার পর আত্মগোপনে থাকে সে। এক পর্যায়ে ২০০৮ সালের ফেব্র“য়ারি মাসে সিলেট নগরীতে সুস্বাদকে আটক করা হলে পারভেজ আহমদ ও শহীদ আহমদের সাথে দেড়শ টাকার স্ট্যাম্পে পৃথক অঙ্গিকারনামা সম্পাদন করে।
দীর্ঘ ৮ মাসেও টাকা ফেরত না দেওয়ায় ২০০৮ সালের ৩১ অক্টোবর প্রতারিত পারভেজের পিতা মকবুল হোসেন বিশ্বনাথ থানায় সুস্বাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রী করেন। যার নম্বর ১১৭৪। এ ব্যাপারে অঙ্গিকারনামার স্বাক্ষী নগরীর চাঁদনীঘাটের মৃত আবদুল ওয়াহাবের ছেলে মো.আতাউর রহমান বলেন,লন্ডনে সিটিজেনশীপ পাইয়ে দেওয়ার জন্য ও ঋন বাবদ পারভেজের কাছ থেকে সাড়ে ১২ হাজার পাউন্ড সুস্বাদ নিয়েছে। এছাড়া পারভেজের খালা রফিকা বেগমের কাছ থেকে আরো সাড়ে ৮ হাজার পাউন্ড ধার নিয়েছে বলে উল্লেখ করে ফেরত দেওয়ার অঙ্গিকার করে সে।
এ ব্যাপারে প্রতারিত পারভেজের পিতা ২০১০ সালের ডিআইজি অফিসে অভিযোগ করলে স্মারক নং- ৭৮৫ এর মাধ্যমে সুনামগঞ্জের পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিলে তিনি স্মারক নং-অপরাধ/১০/৪৩৫৫/ভি তারিখ ১৪/১১/১০ এর মাধ্যমে দক্ষিন সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
লন্ডনে সিটিজেনশীপের নামে প্রতারণা: পুলিশি তদন্তে সুস্বাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।