পুঁজিবাজারে ব্যাপক দরপতন অব্যাহত থাকায় লেনদেন স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার লেনদেন শুরুর প্রথম ৫৫ মিনিটে আগের দিনের রেকর্ড ভেঙে মূল্যসূচক পড়ে যায় ৬৬০ দশমিক ৪৩ পয়েন্ট। দুপুর ১২টার দিকে ঢাকা ও চট্টগ্রাম শেয়ারবাজারে লেনদেন বন্ধ করে দেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত দাম বেড়েছে মাত্র ৪টি কোম্পানির। কমেছে ২১৯টি কোম্পানির। চলতি বছর শুরু থেকে টানা দরপতনের মধ্যে রয়েছে পুঁজিবাজার।
এদিকে শেয়ার বাজার ধসের প্রতিবাদে খণ্ড খণ্ড মিছিল করছে বিনিয়োগকারীরা। বিুব্ধ বিনিয়োগকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ বাধা দিলে তাদের প্রতিও ইট-পাটকেল ছোড়ে তারা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এতে এক সাংবাদিকও আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও বিনিয়োগকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো মতিঝিল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য,গত বছরের শেষ থেকেই অস্থিতিশীল হয়ে উঠে ডিএসই। গত ১৯ ডিসেম্বর ডিএসই সাধারণ সূচক একদিনে ৫৫১ পয়েন্ট কমে যায়। গত ১২ ডিসেম্বর কমে ২৮৫ পয়েন্ট। গত ৬ নভেম্বর মূল্যসূচক কমে ২৩৩ পয়েন্ট। বছরের শুরুতেও দরপতনের এ ধারাবাহিকতা অব্যাহত থাকে। রোববারও দরপতন দিয়েই দিন শুরু করে ডিএসই,শেষে তা ১৯ নভেম্বরের রেকর্ড ছাড়িয়ে যায়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সাধারণ সূচক দাঁড়ায় ৭১৩৫ দশমিক ০২, যা দিনের শুরুর চেয়ে ৬০০ দশমিক ২১ পয়েন্ট বা ৭ দশমিক ৭ শতাংশ কম। এদিন মোট ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৪১টির দামই কমে,বাড়ে বাকি ৩টির।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।