ভুটানের প্রধানমন্ত্রী লিয়ন চোয়েন জিগমে ওয়াই থিনলে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকা পৌঁছেছেন। দুপুর সাড়ে ১২ টায় ভুটানের ড্রুক এয়ারের একটি বিশেষ বিমানে তিনি হযরত শাহজালাল ((রহ.)-আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। তার সঙ্গে রয়েছেন ২০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিমান বন্দর থেকে তাকে সরাসরি হোটেল সোনারগাঁয়ে নিয়ে আসা হয়। ঢাকা সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
বিকেল তিনটায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী থিনলে। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিকেল ৪টায় ফিরে আসবেন হোটেলে।
বিকেল সাড়ে ৫ টায় মি.থিনলের সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি। সন্ধ্যা ৬টায় সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। সন্ধ্যা সোয়া ৭ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশ ভোজে অংশ নেবেন ভুটানী প্রধানমন্ত্রী। পরে তিনি উপভোগ করবেন একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
১১ জানুয়ারি সকাল ১০ টায় মি.থিনলে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। পরে অনুষ্ঠিত হবে দ্বিপীয় বৈঠক।এতে দু’দেশের মধ্যে পৃথক দু’টি সমঝোতা স্মারক স্বারিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভুটানের প্রধানমন্ত্রী যাবেন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। দুপুরে হোটেল সোনরাগাঁও-এ মধ্যাহ্নভোজের পর বিকেল ৪ টায় তিনি যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সিন্ডিকেট হলে অনুষ্ঠিত ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সন্ধ্যায় তিনি ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূত দাসো বাপ কেসাং-এর দেয়া নৈশভোজে যোগ দেবেন।
১২ জানুয়ারি সকাল ১০ টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন ভুটান প্রধানমন্ত্রী। বেলা পৌনে ১১ টায় মংলাস্থ নৌবাহিনীর জাহাজ ধীরাজ এ পৌঁছাবেন তিনি। পরে সেখান থেকে নৌবাহিনীর জাহাজে করে রওয়ানা হবেন সুন্দরবন পরিদর্শনে। বেলা সোয়া ৩ টায় একই হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন। সন্ধ্যা ৭ টায় ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাণিজ্যমন্ত্রী কর্নেল অব.ফারুক খান। সন্ধ্যা সাড়ে ৭টায় এফবিসিসিআই আয়োজিত নৈশভোজে যোগ দেবেন মি.থিনলে।
১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রামের উদ্দেশে হেলিকপ্টারযোগে রওয়ানা হবেন। বেলা ১১টার দিকে তিনি যাবেন চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিদর্শনে। দুপুর ১২টায় যাবেন চট্টগ্রামের ইউএসটিসি মিলনায়তনে। সেখানে তিনি ভুটানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ১টায় একই হেলিকপ্টারে করে রওয়ানা হবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র কক্সবাজারের উদ্দেশে। সৈকত কক্সবাজারের ঐতিহ্যবাহী প্যাগোডা ও বালুকাময় সৈকত ভ্রমণ শেষে বিকেল ৫ টার দিকে তিনি ঢাকায় পৌঁছবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মুখোমুখি হবেন সাংবাদিকদের। সংপ্তি সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। রাত ৮টায় ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী।
১৪ জানুয়ারি সকাল ৯ টায় ড্রুক এয়ারের বিশেষ বিমানে ভুটানের উদ্দেশে হযরত শাহজালাল (রহ.)-আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন ভুটানের প্রধানমন্ত্রী। এসময় তাকে বিদায়ী গার্ড অব অনার দেয়া হবে।-ন্যাশনালনিউজ।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।