শাওন,(ষ্টাফ রিপোর্টার,ন্যাশনাল নিউজ): মিরপুর ষ্টেডিয়ামে প্রাকটিস ম্যাচ চলাকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)-সরবরাহ করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন আইনশৃংখলা বাহিনীর ১২০সদস্য অসুস্থ। এদের মধ্যে ৭৩জন রাজারবাগ হাসপাতালে,৬ জনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ও অন্যদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজারবাগ পুলিশ হাসপাতালে ডিএমপির ৩৪ জন, আর্মড পুলিশ ব্যাটেলিয়নের ২৪ জন, র্যাবের ১৪ জন ও ফায়ার সার্ভিসের ১জন সদস্য ভর্তি রয়েছেন জানা গেছে।
এ ঘটনায় র্যাবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা ও র্যাব-৩ এর কমান্ডিং অফিসার রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল ও পুলিশ বিকেলে খাবার প্রস্তুতকারী হোটেল আল রহমানিয়ায় অভিযান চালিয়ে হোটেল মালিকের ছেলে কাজল ও কর্মচারী আলমগীর, রুবেল, সাইদুল, নয়ন ও মতিনকে গ্রেফতার করে। একই সময়ে মিরপুর স্টেডিয়াম থেকে গ্রেফতার করা হয় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক মশিউর রহমানকে। প্যাকেট খাবারের মেন্যুতে ছিল সাদা ভাতের সঙ্গে ১ টুকরা মুরগীর মাংস ও ডিম। অসুস্থ পুলিশ সদস্যদের অভিযোগ,তারা ওই খাবারে কিছুটা গন্ধ পেয়েছেন,তারপরও ক্ষুধার জ্বালায় তারা খেয়েছেন।
জানা গেছে,মিরপুর স্টেডিয়ামে বিশ্ব কাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলার প্রস্ততির জন্য মঙ্গলবার নেট প্রাকটিস করছিলেন ওয়েষ্ট ইন্ডিজ ও পাকিস্তানের খেলোয়াড়রা। এ সময় পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা সেখানে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলো। সেখানে তাদের দুপুরের খাবার সরবাহ করা হয়। খাবার খাওয়ার পরই তাদের অনেকের পেটে প্রচন্ড ব্যাথা শুরু হয়। এ খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত মিরপুর স্টেডিয়ামে ছুটে যান। তারা এ্যাম্বুলেন্স যোগে তাদের হাসপাতালে স্থানান্তরের কাজ শুরু করে। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দার ওয়াচার ফারুক হোসেন বলেন,খাবার খাওয়ার পরই আমরা অসুস্থ হয়ে পড়ি এবং পেটে প্রচন্ড ব্যাথা শুরু করে। একই সময়ে পাতলা পায়খানাও শুরু হয়।
পুলিশ মহা পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার জানান,এ ঘটনার পেছনে অন্য কোন চক্রান্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সাংবাদিকদের জানান।এতজন পুলিশ সদস্য অসুস্থ হওয়ার প্রেক্ষিতে ২৩ মার্চ বুধবার অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম কোয়াটার ফাইনাল খেলার নিরাপত্তা নিশ্চিত করা প্রসংগে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন,এতে নিরাপত্তার কোনো ধরনের ব্যাঘাত হবে না। প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারতদের মধ্যে দমকল বাহিনীর সহকারী ফায়ার অফিসার আমজাদ হোসেন (৪০),দমকল বাহিনীর গাড়ি চালক মামুন সিরাজুল মুনির (২৮), ফায়ারম্যান আবদুস সালাম (৩০), আবু সাইদ (২৫), সাইফুল ইসলাম (৩০),আমজাদ হোসেন (৩২) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার ওয়াচার ফারুক হোসেন (৩৫) এর নাম জানা গেছে। পুলিশ মহা পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার,ডিএমপি কমিশনার বেনজীর আহমেদসহ সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অসুস্থদের হাসপাতালে দেখতে যান।
অপরদিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডাঃ একেএম নিজাম উদ্দীন জানান,নিরাপত্তা কর্মীরা খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণা করে হাসপাতালের সব ডাক্তার ও নার্সদের হাসপাতালে অবস্থানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে অসুস্থদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কেউ নেই বলে তিনি জানান।খাবারের ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির ম্যানেজার জালাল ইউনুস জানান,গরমের কারণে খাবারে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। তবে এ ব্যাপারে বিসিবির কিছই করার নেই। কারণ এটি স্থানীয় আয়োজক কমিটি দেখশোনা করেন। তিনি আরো জানান,ঐ কমিটি খাবার সরবারাহের জন্য ফ্রিগজিন বাংলাদেশ লিঃ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে।প্রতিষ্ঠানটির অফিস ৪০৪/বি,মালিবাগ চৌধুরীপাড়ায়। তারাই এই বিশ্বকাপ খেলার শুরু থেকে খাবার সরবরাহ করে আসছিল এবং গত ৫ বছর ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়ে খাবার সরবরাহ করে আসছে। খাবারের একটি প্যাকেট পরীক্ষার জন্য আলামত হিসেবে সংগ্রহ করেছে পুলিশ প্রশাসন।
মিরপুর স্টেডিয়ামে বিসিবির সরবরাহ করা খাবার খেয়ে আইনশৃংখলা বাহিনীর ১২০ সদস্য অসুস্থ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।