ওমান পৌঁছেছেন মুক্তি পাওয়া বাংলাদেশি দুই নাবিক
০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার সাত দিন পর জার্মান মালিকানাধীন জাহাজ এমভি মারিডা মার্গারেটের দুই বাংলাদেশি নাবিক গিয়াস উদ্দিন আযম খান ও জাফর ইকবাল গত মঙ্গলবার ওমানের সালালা বন্দরে পৌঁছেছেন। বিমানের সিডিউল না পাওয়ায় ও নিরাপত্তাজনিত কারণে তাঁদের দেশে ফিরতে আরো কয়েক দিন লাগতে পারে বলে জানিয়েছেন মারিডা মার্গারেট জাহাজের বাংলাদেশি শিপিং এজেন্ট মেরিন সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তারা।
মেরিন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন ইমতিয়াজ কালের কণ্ঠকে জানান, দুই বাংলাদেশিসহ ২২ জন ক্রুর সবাই এখন ওমানের সালালা বন্দরে রয়েছেন। ওমানে পেঁৗছার আগে জাহাজের স্যাটেলাইট টেলিফোনে বাংলাদেশি নাবিকদের সঙ্গে কথা হয়েছে। এখন সেখানে নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন তল্লাশি-জিজ্ঞাসাবাদ করবেন ওমান সরকারের প্রতিনিধি, জার্মান পুলিশসহ বিভিন্ন আন্তর্জাতিক মেরিন সংস্থার প্রতিনিধিরা। তারপর তাঁদের জন্য বিমানের সিডিউল নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, এমভি মারিডা মার্গারেট জাহাজটি গত ৮ মে ভারত থেকে বেলজিয়াম যাওয়ার পথে এভেন উপসাগর অতিক্রম করার সময় সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটিতে রাসায়নিক পদার্থ বোঝাই ছিল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন