কবিতাঃ বেদনার ঋণ
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুবার হারিয়েছে সে, আজও গেল -
বুকের ভেতর বেদনা ছিল, অশ্রু টলোমলো
বেদনার ঋণ – প্রধান – প্রাচীন
শোধ কি করেছে, কোন কবি - কোনোদিন?
একা নির্জনে বসে, কি করে সে?
বেদনারা বুঝি ও পথেই আসে?
মনের গহীনে নিঝুম আঁধার
এসবই তার, একান্ত - হাহাকার!
অন্ধ চোখে নিত্য সুখে, তবু সে যায় -
কবিতার খাতায় শব্দ খুঁজে
চোখের পাতায় পাথর গুঁজে
জ্বালে আলো, করুণা সাজায়।
সবাই গেছে, আজ সেও গেল -
বুকে তার বেদনা বহু, অশ্রু টলোমলো।
মনে তোমার অজস্র কথা –
চাওয়া পাওয়ার দুঃখ ব্যাথা
বলে ফেল, সব বলে ফেল
পঙ্কিল স্রোতে করে নাও স্নান
আমি আর তুমি ওই সমুদ্র সমান
যাচ্ছি আমি, যাবে? চল...
একাকী আমি বড় এলোমেলো -
বুকে আমার বেদনা জমেছে, অশ্রু টলোমলো।
আমার অন্যান্য কবিতাঃ
১)
ঘুণপ্রলাপ ২)
আমার আজ আর ফেরা হবে না ৩)
মুর্খের আত্মপোলব্ধি ৪)
মরীচিকায় কানামাছি ৫)
ঈশ্বরের কাছে এক দিনের জন্য মৃত্যু দাবী করেছিল তরুণ এক কবি ৬)
প্রায় অজানা সুদূর অতীতে ৭)
বাস করছি আপন অমাবস্যায়৮)
শ্মশানযাত্রী৮)
ওরা জেগে থাকে
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?
ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের...
...বাকিটুকু পড়ুন
(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)
ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।
এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল
করিম গ্লোবাল টাওয়ার।
আর...
...বাকিটুকু পড়ুন
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন