যখন গ্যলিলিও প্রথম বলেছিলেন, "পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে" - সাথে সাথে তাকে “পাগল” আক্ষা দিয়ে গেফতার করা হয়েছিল। কারন তিনি সবার আগে সাহসিকতার সাথে প্লোটো, এরিষ্টটলদের মতের বিপক্ষে গিয়ে সফল হয়েছিলেন। ... যখন আপনি সকলের সুবিধার্থে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন করতে যাবেন , দেখবেন পাশের সব মানুষ আপনাকে ঘিরে ধরে হাসাহাসি করছে ... আর বলছে “পাগলটা” করে কি? কারন জানেন? কারন হল, সেই মানুষ গুলোর ঐ কাজ করবার ক্ষমতা নেই...
-
সংবিধানের ৭(১) অনুচ্ছেদে কি লিখা জানেন?? “প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগন ।” ... সাকির নামের লোকটার কথা আপনাদের মনে পড়ে ? উনি চেনার মত বিশেষ কোন ব্যক্তিত্ব নয়। গত ২১শে ডিসেম্বর দুপুরে অর্থমন্ত্রীর দপ্তরে আচমকা প্রবেশ করে নিজেকে 'দেশের মালিক' দাবি করেন তিনি। তারপর যা হওয়ার তাই... সাথে সাথে তাকে “পাগল” সাব্যস্ত করে হাতকড়া পড়ানো হয়।
.
... গত কয়েকদিন আগে ফরিদপুর এর যে ছেলেটি প্রশ্ন ফাসের জন্য সরকার এর বিরুদ্ধে জিডি করতে গিয়েছিল, তাকে সর্বপ্রথম ওখানকার পুলিশ অফিসার “পাগল” বলেছে... কারন তার কলিজায় ভয় আছে। ছেলেটির বাবা ও বলেছে ছেলের মানসিক সমস্যার কথা!! কারন তার ও কিছু করার ক্ষমতা নেই... অথচ পরে আবার সে নিজেই স্বীকার করেছে, “ আমার ছেলেটা খুব জেদী, অন্যায় সহ্য করতে পারেনা!!”
--
... যখন আমাদের কাজ করার ক্ষমতা থাকে না , তখন ঐ সঠিক কাজ কেউ করলে আমরা তাকে গালি দেই... “পাগল” বলে দমিয়ে রাখার চেষ্টা করি। একটা সময় ঠিকই সেই “পাগলকেই” আমরা আবার সাপোর্ট করি। “সেই পাগলের কথাই সঠিক” বলতে থাকি, যখন আমাদের বিকৃত মস্তিষ্কে সেই“পাগলের” কথা বুঝার মত জ্ঞান আসে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



