এই মুহূর্ত্বে কোন বিদেশীকে চোখ বেধে ঢাকায় নিয়ে এসে চোখ খুলে যদি জিজ্ঞাসা করা হয়, “এটা কোন দেশ?” আমি সিওর, সে বলতে পারবে না এটা কোন দেশ। তার প্রথম আর দ্বিতীয় উত্তর হবে, এটা “ব্রাজিল বা আর্জেন্টিনা”। তৃতীয় বার রাস্তার পাশে বা বড় বড় শপিং মলের লেখা পড়ে হয়ত বলবে এটা , “ বাংলাদেশ”... সেখানে ও সন্দেহ আছে ।
আর্জেন্টিনা বা ব্রাজিলের একটা পতাকা ৩০০-৩৫০ টাকা দিয়ে কেনা যায়, ২৫০-২৮০ টাকা দিয়ে বাশ কেনার টাকা ও হয়। সেখানে ৭০-৮০ টাকা দিয়ে বাংলাদেশের পতাকা কেনা যায় না।... যেখানে ২০-৩০ হাত বিদেশী পতাকা দিয়ে পুরো বিল্ডিং মোড়ানো যায়, সেখানে লাল-সবুজের ১ হাত পতাকা বাশের মাথায় টাঙানো যায় না...
ত্যনাপ্যাচবাজ রা কই?? আপনারা তো বলবেন,-- “বাংলাদেশ তো ফুটবল খেলে না তাইলে আমার ব্রাজিল/ আর্জেন্টিনার পতাকার সাথে বাংলাদেশের লাগামু ক্যা?? বাশের মাথায় বাংলাদেশের পতাকা লাগানোই দেশপ্রেম ? ...যত্তসব ‘আজাইড়া’ আবেগ ।”
.
-জ্বি ভাই, যত্তসব “আজাইড়া” আবেগ । এই “আজাইড়া” আবেগ এর জন্যই ৫২ তে ভাষার জন্য মানুষ জীবন দেয়, ৭১ এ লাখো মানুষ প্রান দেয়। এই “আজাইড়া” আবেগের জন্যই এশিয়াকাপে মুশফিকরা কাদে... এই “আজাইড়া” আবেগের জন্যই গলা ফাটাইয়া বলি “বাংলাদেশ”... আবার এই “আজাইড়া” আবেগেই বিদেশী পতাকার উপরে বাংলাদেশের পতাকা লাগাতে পারি না। সবই “আজাইড়া”...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



