হেসে যাই
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হেসে যাই আমি, হেসে যাই
লুটপুটিয়ে হেসে যাই
আস্তে করে, আপন সেজে
ধীরে ধীরে লোক ঠকিয়ে
যখন কোন ভন্ড প্রেমিক
প্রেমিকার বুকে ব্যথা দেয়
তাইনা দেখে হাসি পায় মোর
হেসে যাই আমি হেসে যাই।
দশ মাসের ওই কষ্ট ভুলে
যখন তারে জন্ম দিলে
সেই শিশুটি বৃদ্ধালয়ে
বৃদ্ধকালে দেয় পাঠিয়ে
সেটাও দেখে হাসি পায় মোর
হেসে যাই আমি হেসে যাই।
বিয়ের আগে বাসতে ভালো
বিয়ের পরে বউটা কালো !!
অফিসের ওই চাকরানীকেও
লাগছে নাকি ভিষণ ভালো?
বুঝেছি হায়, মুখ টিপে তাই
হেসে যাই আমি হেসে যাই।
ঘুষের টাকায় ওই ভুড়িটা
বেলুন টা কেও হার মানিয়ে
ধীরে ধীরে হঠাৎ যেদিন
ফটাৎ করে যায় ফেটে যায়
খুশির চোটে লম্ফ দিয়ে
হেসে যাই আমি হেসে যাই।
হইছে কি ভাই? সুখ মনে নাই?
যাচ্ছো অন্ধ পল্লীতে?
মনের ভুলেও স্ত্রী কে
দেখিনি তো ফুল দিতে!!
লজ্জাই আমি মরে যাই ভাই
হেসে যাই তবু হেসে যাই।
দিন গড়িয়ে বিকাল নামে
বিকাল শেষে সন্ধ্যা
জন্মিলে তব মৃত্যু হবে
মানবে না সে বন্ধ্যা
এর পরেতেও মদের গ্লাস
লোক দেখানো মিথ্যা বিলাস
সত্যি বড় হাসি পাই মোর
হেসে যাই তাই হেসে যাই
খিলখিলিয়ে হেসে যাই।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন