somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাজেন্টিনা

২১ শে জুন, ২০১৮ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জেলারঃ নাম কি?
আসামীঃ ফয়সাল
জেলারঃ বয়স?
আসামীঃ ২৭

(কিছুক্ষণ ভাবনা চিন্তার পর)
জেলারঃ মার্ডার কেস?
আসামীঃ জী
জেলারঃ ডাবল মার্ডার?
আসামীঃ জী

(আরো কিছুক্ষণ ভাবনা চিন্তার পর)
জেলারঃ আগামীকাল তোমার ফাসি কার্যকর হবে। জীবনের শেষ ইচ্ছা বল?
আসামীঃ স্যার, ইচ্ছা আমার একটাই! ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে বাড়াবাড়ি করার মধ্যে কি আনন্দ লুকিয়ে আছে তা একবার জানতে চাই!!
জেলারঃ মানে?
আসামীঃ মানে প্রতি বছর ফুটবল বিশ্বকাপের সময় আমাদের দেশের ব্রাজিল এবং আর্জেন্টাইন ভক্তগন শুধুমাত্র সমর্থন বা ফুটবল কে উপভোগ না করে মাইলকে মাইল পতাকা বানিয়ে, বাড়ির ছাদে পায়খানার ট্যাংকিতে পতাকা টাঙিয়ে, এমনকি এক পক্ষ আরেক পক্ষের সাথে হাতাহাতি মারামারি খুনোখুনি করে কোন সুখের সন্ধানে তা একবার জানতে চাই স্যার!!
জেলারঃ জেলের ভেতরে তো তোমার এই আজব সখ পূরনের কোন ব্যবস্থা নেই! জেলে আসার আগেই সে সখ পূরন করে আসতে পারতে!!
আসামীঃ আজ্ঞে স্যার ওই সখ পূরন করতে গিয়েই তো আজ আমি ফাসির আসামী!!!
জেলারঃ কিভাবে??
আসামীঃ আমি স্যার এমন অনেক ছেলেকে দেখেছি যার ঘরে চাল নেই সে কিনা প্রতিপক্ষ দলের সাথে পাল্লা দিয়ে পতাকা উড়াচ্ছে!! এমন অনেক জ্ঞানী ও শিক্ষিত মানুষ দেখেছি যারা কিনা ঘরে বউ ছেলে মেয়ের চাহিদা না মিটিয়ে পতাকা মিছিল করে বেরাচ্ছে!! এমন অনেক মাস্তান দেখেছি যাদের মা, বোন রাস্তায় লাঞ্চিত হচ্ছে অথচ তারা প্রতিপক্ষ সমর্থক দলের বিরুদ্ধে রামদা মিছিল করছে, এমনকি কেউ কেউ খুনও করছে!!! যেমন…
জেলারঃ থামলে কেন? যেমন?
আসামীঃ যেমন স্যার… আমি!!! এসব অন্ধ সমর্থকেরা এসব করে কি মজা পায় তা জানার জন্য প্রথমে ইয়া বড় পতাকা বানালাম, তারপর বিভিন্ন দলের পতাকা বানিয়ে গাছে গাছে ডালে ডালে বাঁধতে শুরু করলাম! কিন্তু কোন মজা পেলাম না!! তারপর ব্রাজিল আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে একেক সময় একেক মিছিল মিটিং করে বেড়ালাম!! তাও কোন শান্তি পেলাম না!! এরপর একদিন দুই গ্রুপের মধ্যে বেধে গেল রিরাট সংঘর্ষ, আমিও ভাবলাম এইতো সুযোগ! হয়তো দুয়েকটা মাথা ফাটাতে পারলে শান্তি পাবো!! যেই কথা সেই কাজ!! একটা বড় বাশ নিয়ে একটা ব্রাজিল আর একটা আর্জেন্টিনার সমর্থকের মাথায় দিলাম বারি!! মাথা ফেটে তারা মারা গেল!! আর আমার ফাসি হল!! কিন্তু স্যার, আজো এই ফুটবল উন্মাদনার কারণ খুজেঁ পেলাম না!! …… আমার মা, আমার বোন ঘরে না খেয়ে আছে আর আমি রাস্তায় রাস্তায় আর্জেন্টিনা বা ব্রাজিল বলে চিল্লিয়ে বেড়াচ্ছি কোন সুখে তা জানতে পারলাম নাহ!!!
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×