somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাগো বাহে

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহলে এ জাতির কি হয়েছে? ঝিঁম ধরেছে??
এ জাতি আত্মপরিচয়ের জন্য লড়েছে অগুন্তিবার!!
একটি দীর্ঘ সংগ্রামমূখর বিদ্রোহী পথ পরিক্রমায়
সে লভিয়াছে তা, লাভ হয়নি কোন!! কিন্তু কেন!?
তাই প্রশ্ন ও আফসোস থেকে বারবার কয়
উঠে আসবার সময় কিন্তু এসময় সবসময়!!
এটা দূর্নীতিগ্রস্থ ও অন্যায় নীতির পন্য, যা দীর্ঘ সময়ে
প্রসারিত প্রবাহিত হয়েছে দূষিত শোণিত ধারায়
এই বাংলায়...মিথ্যায়, প্রতারণায়! বিভ্রান্তিকর
এবং বক্তৃতা-বেসাতির মোড়ক উন্মোচনের সময় সবসময়!
তাই আবারো জাগো বাহে কোনঠে সবায়!!
শুভ শুভ্র পূর্ণিমায় কিংবা কৃষ্ণ আমাবস্যায়...
হোক তা বুভুক্ষ জনতার সমুদ্রোত্তাল উন্মাতাল গর্জনে
কিংবা নিরবতায়, সময় অসময় সবসময়!
জেগে উঠবার সময় কিন্তু সবসময়!!
বিদ্রোহী কৈবর্ত্য থেকে হালের নতজানু বাংলায়
আমার পূর্বপুরুষের বলিদানকৃত শোঁণির অছিলায়
আমার বর্তমানের স্বাধীনতা অহম ও আত্নমর্যাদায়
আর অনাগত সন্তানের নিশ্চিত শুভ মঙ্গল কামনায়
জেগে উঠবার সময় এসময় কালবেলায় সবসময়!!
তাই আবারো তোমরা জাগো বাহে কোনঠে সবায়!!!
.
.
.
[আমাদের ফেসবুক সম্ভবত পাশের কোন দেশ থেকে পর্যবেক্ষিত ও নিয়ন্ত্রিত হয়! এদেশের একটি বেঈমান ও দালাল শ্রেণিকে একটি বিশেষ গালি দিয়ে কারো কোন লেখায় কমেন্ট করার অপরাধে এপর্যন্ত ৪ থেকে ৫ বার আমার ফেসবুক একাউন্ট ৩দিন থেকে ৭ দিন পর্যন্ত তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের দোহাই দিয়ে ব্লক করে রাখা হয়েছিল। ব্লককালীন এ সময়টা অনেকটা জেলখানায় বন্দি থাকার মত, দেহে প্রাণ আছে কিন্তু স্বাধীনতা নেই। অথচ আমি দেখেছি, এই বিশেষ গালির চেয়েও বহুগুনে তীব্র অসভ্য অশ্লীল শব্দচয়নে এ জাতীয় সমস্যার উদ্ভব হয় না! তাহলে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডে নিষিদ্ধ শব্দ বা শব্দমালা কি কি আমাকে কেউ জানালে খুশি হব!
নিষিদ্ধকালীন তীব্র ক্রোধে দীর্ঘকাল পর আজ এই কবিতা রচনা করলাম, যা ২১ শতকে ২১ চরণেই আবদ্ধ রাখলাম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে কোনভাবেই সেক্রিফাইস নয়!!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×