কেমন বন্ধু হব : নয়ন বিন বাহার
২৪ শে মে, ২০১৫ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি কেমনে জানিব
তোমার বন্ধু হতে হলে
আমাকে কেমন হতে হবে।
আমি কেমনে জানিব
তোমার সকল সুখের
সাগরাভিমুখে ধাবিত
দুঃখের প্রবাহিনীর মুখে
বাঁধ দিতে হয়।
আমি কেমনে জানিব
শরত পূর্নিমার পূর্ন জোছনায়
আলো আঁধারির মেঘের ভেলায়
লুকোচুরি খেলায়
তুমি নিজকে হারাও।
আমি কেমনে জানিব
বসন্তের নির্জন দুপুরে
রিনি ঝিনি নুপুরের ছন্দে
কোকিলের কুহুডাক, ভ্রমরের গুঞ্জন
হলদি পাখির জলদি পলায়ন
তোমাকে ভাবুক বানায়।
আমি কেমনে জানিব
বিদায়ী মাঘের আগের নম্রতায়
দখিন বাতাসে চাঁপাফুলের কাঁপা পাতায়
শীতের শেষ শিশির শবনম
তোমার চোখে কি স্বপন জাগায়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন