somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

কাঁদলে হৃদয় পচে যায়

০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেঁদোনা যুবক।
কাঁদলে তোমার হৃদয় পচে যাবে।
যদি কাঁদ তবে তোমার হৃদয় বিক্রি হয়ে যাবে।
তুমি কি চাও তোমার হৃদয় পচে যাক অথবা বিক্রি?

কথাগুলো সঙ্গীতের মতো পৌঁছালো আমার মর্মরে। খুব করে খেয়াল করিনি। আপন মনে শোকার্ত মনকে প্রশ্রয় দিচ্ছিলাম। ভাবছিলাম দু:খ বোঝাই নৌকার গন্তব্য নিয়ে কিংবা অসাধারন কিছু স্বপ্নের দু:সহতা নিয়ে।
চোখ মেলে তাকালাম সরলরেখায়। বসেছিলাম একপাশের গাছতলায়। ঘাসের উপর। মাথাটা গাছের কোলে। নির্জন প্রকৃতি তৈরী করেছে অসীম শুন্যতা।
মাথাটা তুলব কিংবা ডানে বায়ে তাকাবো। এমন মনে হয়নি। ভেবেছিলাম ঘটে যাওয়া অনেকগুলো দু:স্বাপ্নিক ঘটনার পুনরাবৃত্তি।
পুন:মনোযোগ দিয়ে শুরু করলাম দু:খ বিলাস।।
অশরীরী কিছুর উপস্থিতি টের পেল ইন্দ্রিয় সকল। সাহসের উপর ভর করে তাকালাম শুন্যতায়। না কোন অশরীরী নয়। পুরোপুরি পদার্থ।
প্রথমেই চোখ পড়ল মেয়েটির ঠোঁটের কোনের গাঢ় কালো তিলের উপর। আর কিছুই দেখলাম না।
বললাম, আপনিই কি গান গাইছিলেন?
গান! কন্ঠে বিষ্ময়। গান কোথায় শুনলেন?
এই তো এখন আবার শুনলাম।
মেয়েটিকে ঈষৎ লজ্জিত কিংবা দুরন্ত মনে হল। অথবা তার দুরন্তপনায় যেন নিষ্প্রভ ভাব।
-আপনি কাঁদছিলেন?
আবার শুনলাম সঙ্গীত সুর।
মনে পড়ল আমার দু:খ বিলাসের কথা। নড়েচড়ে বসে ঝট করে হাত ছোঁয়ালাম কপোলের ভালে। টের পেলাম ঝরনার ঝরঝর জল।
দু:খিত হব নাকি লজ্জিত। ভেবে উঠার আগেই হয়ে গেলাম আড়ষ্ট।
অভয় দিল মেয়েটি।
কন্ঠে পিয়ানোর সুর তুলে বলল, আমি কি একটু বসতে পারি?
বসল মেয়েটি। কি সাধারন বসার ভঙ্গি। এই সাধারন ভঙ্গিটাই কোথায় যেন অসাধারন হয়ে উঠল। যেন কোন এক সুদূর নির্জন বনে এই ভঙ্গিটাই তৈরী করল নিস্তব্ধ কোলাহল।
নিস্তব্ধতা ভেঙ্গে কোন রকম ভনিতা না করে মেয়েটি বলল, আমি কি আপনাকে একটা গল্প শুনাতে পারি?
তার প্রশ্নে আছে সম্মতি পাওয়ার আকুল আকুতি। আকুতিটা এতই প্রবল যে অনিচ্ছা থাকা স্বত্তেও না বলা যায় না।
সম্মতি পেয়ে তার ঠোঁটের কোনার তিলটা একটু স্থানচ্যুত হল। তিলের বিচ্যুতি উদ্ভাসিত করল মেয়েটির অপার সৌন্দর্য্য।
নিশ্চয় খুব ছোট একটা গল্প শোনাবেন আপনি? নিজের চঞ্চলতা যতটা সম্ভব গোপন করে বললাম।
আমাকে প্রিয়জনের মত আশ্বস্ত করে সে শুরু করল সঙ্গীত সুর -
রাজ কন্যার জানালার পাশে থাকত একটা দোয়েল। একদিন, দুদিন, সবদিন দোয়েলটি প্রেমে পড়ল রাজকন্যার।........(চলবে)
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×