এক.
তুমি একটা সেলফিস!
- তুমি আমাকে কখনো মাছ বিক্রি করতে দেখেছ?
নাতো!
- আমার বংশের ভিতরে কেউ কখনো মাছ বিক্রি করেনি।
তো?!
- তাহলে তুমি আমাকে মাছ বিক্রি করতে বলেছ কেন?
কই, কখন তোমাকে আমি মাছ বিক্রি করতে বললাম?
- সেলফিস বলনি?
হ্যাঁ বলেছি তো।
- সেলফিস মানে কি? সেল- বিক্রয়; ফিস মানে মাছ, এটাতো সবাই জানে।
দুই
বন্ধু একটা চাকুরি না পেলে তো চলছে নারে ।
- কেন তুই চাকুরি করবি কেন? দিব্বি তো ব্যবসা সামলাচ্ছিস। ভালই তো কামাচ্ছিস!
নারে! বিয়ে থা তো করতে হবে। মেয়ের বাবারা এসবে বিশ্বাস করে না। তারা চায় চাকুরিজীবী ছেলে।
তাতো ঠিক। এখন কি করবি? আচ্ছা আমাদের সমাজে এই সমস্যা এত প্রকট কেন?
- ব্রিটিশ রা আমাদেরকে এসব উপহার দিয়ে গেছে। ওরা জানত একটা জাতিকে দাস বানাতে কি করতে হয়।
কি?
- তাদেরকে হয়তো চুরি শিখিয়ে দাও না হয় চাকুরি। আর দুটোই আমরা খুব ভাল পারি।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



