নীল পাব কোথায়? চল না আকাশে যাই
সেখানে সব নীল বলছে পালাই পালাই।
একটু সবুজ তুমি এনে দিবে ভাই?
দু'চোখ মেলে চাও জুম পাহাড়ের গায়।
কপালে লাল টিপ এঁকে দিব, পাব কই?
রক্তিম সূর্য হালে লালে লাল দেখ ওই।
স্বপ্নে দেখেছি প্রিয়ার হলুদ রঙা শাড়ি
হলদে পাখি নিয়ে চলে যাও সরিষা বাড়ি।
বেগুনি রঙের মেলা বসেছে বেগুন ক্ষেতে
বলেছি না বলা কথা পথে যেতে যেতে।
কমলা রঙ চেয়ে চিঠি দিয়েছে কমলা বানু
কমলা বনে চুরি করেছে চোরা কানু।
আসমানিরে বলেছি আকাশি রঙের কথা
বুক ভরা কথা নিয়ে সব রঙ মিলেছে যেথা।
সাদা মন খুঁজে পেলে পাবে সাদা রঙ
কাদা মেখে বাঁধা ঠেলে সাজ তুমি সঙ।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



