আমার ফেসবুক ওয়ালে নিয়মিত বিরতিতে কিছু সরলোক্তি প্রকাশ করি। যা এখানে কিস্তি আকারে দেয়ার প্রচেষ্টা পেলাম.....
০১.
যে জীবনে কোনদিন বইয়ের স্বাদ আস্বাদন করেনি তার সাথে বন্ধুত্বের অর্থ হল:
জীবনের কোন না কোন সময়ে চরম বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকা।
০২.
ছেলেটা যেদিন বুঝতে পারল মায়ের কাছে তার অনেক ঋণ; সেদিন সে নিজেকে দেউলিয়া ঘোষনা দিল।
০৩.
একটা পাপী শাস্তি পায় শুধুমাত্র আরেকটা পাপীর কাছ থেকে। ভাল মানুষের দ্বারা অনিষ্টের সম্ভাবনা খুবই কম।
০৪.
অর্থ বৃদ্ধির সাথে সাথে সম্মান বৃদ্ধি না ও হতে পারে। অন্যদিকে, শিক্ষার সাথে সম্মান সমানুপাতিক হারে বাড়ে।
০৫.
সম্মান জিনিসটা কি শুধু পাওয়ার? সম্ভবত এখানেই আমরা ভুলটা করি। সম্মান আসলে দেওয়ারও বিষয় ; শুধু পাওয়ার নয়। আমরা দেয়ার চিন্তা না করে শুধু পাওয়ার চিন্তায় মশগুল!
০৬.
আর সব বিক্রি করে কিনেছিলাম কাঠি লজেন্স। কাঠির ডগায় আর লজেন্স নেই। এখন আমি সবাইকে কাঠি করে বেড়াই।
০৭.
মনুষ্যত্ব বেচে দিয়ে ভেবেছি মানুষ হয়েছি।
০৮.
মানুষের ক্ষমতা অসীম। যে জানে না সে প্রয়োগ করে; যে জানে সে উপভোগ করে।
০৯.
শরীর, মন কলঙ্কিত হোক; তাতে কিছু যায় আসে না। শুধু নাম টি থাকুক অকলঙ্কিত।
১০.
বৃষ্টিতে কাদার আশঙ্কা না করে রংধনুর আশা করুন। দেখবেন বৃষ্টিটা উপভোগ্য হয়ে গ্যাছে।
#
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




