আমার ফেসবুক ওয়ালে নিয়মিত বিরতিতে কিছু সরলোক্তি প্রকাশ করি। যা এখানে কিস্তি আকারে দেয়ার প্রচেষ্টা পেলাম.....
১১.
প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধানটুকুই সুখ অথবা দুঃখ।
১২.
অক্ষমের স্বাধীনতা অধ:পতনের নামান্তর।
১৩.
বিশ্বাসের উপর আছে আমার অগাধ বিশ্বাস। বিশ্বাসে বিশ্বাসে বৃত্ত পূরণ করে চরম অবিশ্বাস।
১৪.
একদিন সব ঠিক হয়ে যাবে’ এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা।
১৫.
সময়কে আজ আঁকড়ে আছে চরম অবিশ্বাস; চারদিকে রোজ বিশ্বাসের উঠছে নাভিশ্বাস।
১৬.
অবাধ্যকে বাধ্য বানিয়ে বশ করাটাই প্রকৃত বীরত্ব। অবাধ্য বলে এড়িয়ে চলার মাঝে কোন কৃতিত্ব নেই।
১৭.
পৃথিবীর সবাইকে বোকা বানানো গেলেও নিজেকে বোকা বানানো আশ্চার্য রকমের কঠিন।
১৮.
নিজের ক্ষুদ্রতাকে অনুধাবন করতে পারলে বিশালত্বের সন্ধান সহজতর হয়।
১৯.
চুপচাপ বন্ধুর চেয়ে ঝগড়াটে বন্ধু উত্তম।
২০.
হিংস্রতায় মানুষকে ছাড়াতে পারে এমন সৃষ্টি দুনিয়াতে নাই।
#
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




