আমি যে পাড়ায় থাকি তা আমার খুবই পছন্দের জায়গা। কিন্তু কয়েকটি ঘটনায় ভাল লাগাটা আতঙ্কে রুপ নিয়েছে।
ঘটনা হল চৌর্যবৃত্তি।
পাড়ার কয়েকটা ছোকরা ছেলে এগুলো শুরু করেছে। এরা স্কুলে যায় না। বাব-মায়ের বা অন্য কারও শাসন মানে না।
জীবন অতিষ্ঠ। আজ এর মোবাইল গেছে তো কাল ওর ল্যাপটপ নাই।
ছোকরা চোরকে ধরে আচ্ছা করে ধোলাই করা হল। জেলে দেয়া হল। কিছুতেই কিছু হল না।
সবাই উপলব্দি করল, যদি এই ছোকরা চোরটি না থাকত তবে কতই না ভাল হত।
এখন ভাল লাগে না। কারন আমার প্রতিবেশি ভাল না।
আমার প্রতিবেশির মধ্যে একজন চোর। যার প্রতিবেশি একজন চোর তার অশান্তির শেষ কোথায়?
সবাই চোরকে ভাল হওয়ার জন্য বলে। চোর থেকে বাঁচার উপায় খোঁজে।
কিন্তু চোর যেন তৈরী হতে না পারে তার ব্যবস্থা করার চিন্তা কেউ করে না। সমাজে যেন একজন বিপথে না যেতে পারে তার উপায় নিয়ে কেউ কাজ করে না।
শুধু চোর হয়ে গেলেই তাকে নিয়ে সবাই উঠে পড়ে লাগে।
তাই নিজের স্বার্থেই আপনার প্রতিবেশিকে ভাল রাখুন। তাকে সঠিক গাইড লাইন দিন। ভাল পথ চিনতে সাহায্য করুন।
মনে রাখবেন, আপনি আপনার প্রতিবেশি পরিবর্তন করতে পারবেন না।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




