তিন.
আমরা নি:সন্দেহে সেরা সেরা মানুষ!?
শুধু দুয়েকটা মহা সমস্যা ছাড়া!
ফেসবুকে একজন ভদ্রলোকের লেখা পড়তাম। খুব ভাল লেখা। শেখার অনেক কিছুই ছিল। নিয়মিত ফলো করতাম। কিন্তু...
একদিন ঘটলো বিপত্তি!
লোকটি আরেকজনের লেখা কোন ধরনের কার্টেসি ছাড়াই নকল করত। আমি তাকে বিনয়ের সাথে ব্যপারটি ব্যাখ্যা করলাম।
একজনের লেখা আপনার ভাল লাগতেই পারে। আপনি তার স্টাটাসটি কপি করতেই পারেন।এ লেখার জন্য বাহ বাহ পেতেই পারেন। শুধু.....
শূধু, একটি জিনিস পারেন না? তার স্বীকৃতি দিতে পারেন না?
মানুষ হিসেবে আপনি এত জঘন্য কেন?
ব্যাস! আমি ব্লক!
উক্ত (অ)ভদ্র লোকটিকে আমি আর খুঁজে পেলাম না।
পাশের মানুষটির কাজকে, তার বুদ্ধিমত্তাকে, তার অবদানকে কেন আমরা স্বীকৃতি দিতে পারি না?
মানুষ হিসেবে আমরা এতই অপারগ? এতই ব্যর্থ?
আমার মনে হয় না।
চার.
মৌমাছি ফুল থেকে মধু নেয়; ভ্রমর ফুল থেকে নেয় বিষ।
দুইটা কীট একই জিনিসের উপর বসে তারা ভিন্ন ভিন্ন জিনিস নেয়।
এখানে,
ফেসবুক হল একটা ফুল।
আপনি ফুলের উপর বসে আছেন।
প্রশ্ন হল, মৌমাছি হয়ে না কি ভ্রমর হয়ে?
মধু নিবেন? না কি বিষ নিবেন?
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



