জন্ম এত সহজ। মৃত্যু কত কঠিন।
এই যে বেঁচে আছি, কেন জানেন? মৃত্যুর জন্য।
হাজার বছর বাঁচব না, এটা জানি। তবুও জীবনের কত আয়োজন।
হরেক রঙের ঢং। আরও ভাল, আরেকটু ভাল থাকা, আরেকটু ভাল পাওয়া।
তিল তিল করে, শত সাধনায় সিদ্ধ হয়ে
দীর্ঘ, প্রলম্বিত অথচ সময়ের সহস্র ভাগের তিলমাত্র মুহুর্তের উত্তেজনা-
সবই মৃত্যুর জন্য।
মানুষ যতবার হারে আর যতবার জেতে
আশাহত সকাল আর বেলাশেষে যত স্বপ্ন দেখে
শ্রাবনের পুবাকাশে রংধনুর মেলায় নাচে মনের আনাচ-কানাচ
সবই মৃত্যুর প্রতীক্ষা।
সবই মৃত্যুর জন্য।
আদতে জীবনের জন্য এত আয়োজন, এত অপেক্ষার কোন মানে হয়?
শুধু মৃত্যুর জন্য প্রতিদিন নিজেকে টপকাতে হয়,
শুধু মৃত্যুর জন্য প্রতিদিন নিজেকে
বাঁচিয়ে রাখতে হয়,
মৃত্যু আসবে বলে মৃত্যুর কাছে যেতে নেই।
তার জন্য নিজেকে একটু তৈরী রাখা।
এটুকুইতো কাজ!
অথচ আমরা বিস্মৃত হয়ে যাই।
মৃত্যুই আমাদের পরমাত্মীয়!
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



