somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

দশে দশ

০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
রাস্তায় হাঁটছেন। জুতা আছে পায়ে। তবুও, পায়ে কাঁটা বিঁধতে পারে। কি করেন তখন?
কাঁটা বের করে ফেলেন, তবুও, একটা ক্ষত তৈরী হয়।
সেই ক্ষত একদিন শুকিয়ে যায়। হয়ত দাগ থেকে যায়।
সেই দাগ নিয়ে আবারও রাস্তায় হাঁটতে হয়।
জীবনের রাস্তা।

২।
বাংলা সাহিত্যে প্রথম যে বইটা পড়ে থতমত খেয়েছি সেটা হল বাবলি। তারপর,
তারপর হাতে এল একটু উষ্ণতার জন্য।
সূর্য উদয়ের এমন মায়াময় বর্ণনা, প্রতিটা লাইন বারবার পড়া, পড়তে পড়তে মুখস্থ হওয়া।
সেই ছোটবেলার বড় নায়ক নায়িকাদের জাদুকরী স্রষ্টা বুদ্বদেব গুহ!
আজ এই বড় বেলায় ছোট বেলাটা মনে করিয়ে দিয়ে চলে গেলেন, পরপারে!

৩।
ভুল হয়ে গেছে বিলকুল,
আর সবকিছু ভাগ হয়ে গেছে,
ভাগ হয়নিকো নজরুল।
-অন্নদাশঙ্কর রায়

৪।
লিডিয়ার রাজা ক্রোয়েসাস সিদ্ধান্ত নিলেন পারস্য আক্রমণ করবেন। তারপরও তিনি এক গ্রিক ভবিষ্যদ্বক্তার সাথে পরামর্শ করতে চাইলেন। ভবিষ্যদ্বক্তা বললেন,'তোমার ভাগ্যে লেখা আছে, তুমি একটি বিশাল সাম্রাজ্য ধ্বংস করবে।'
খুশি হয়ে ক্রোয়েসাস যুদ্ধ ঘোষণা করলেন।
দু'দিনের যুদ্ধের পর লিডিয়াকে আক্রমণ করল পারস্য। এর রাজধানী লুট করা হল, ক্রোয়েসাস বন্দি হলেন।
তিনি এটা মেনে নিতে পারলেন না। তিনি গ্রীসের রাষ্ট্রদূতকে ওই ভবিষ্যদ্বক্তার কাছে পাঠিয়ে জানতে বললেন, তিনি কেন ভুল করলেন।
দূতকে ভবিষ্যদ্বক্তা বললেন,'না, ভুল করেছেন স্বয়ং রাজা। তিনি একটি সাম্রাজ্য ধ্বংস করেছেন, আর সেটি হল নিজের রাজ্য লিডিয়া'
গুরু বলেনঃ "সর্বোত্তম পথটি জানাতে আমাদের সামনে নিদর্শনের ভাষা থাকে। কিন্তু অনেক সময়ই আমরা এইসব নিদর্শন বিকৃত করার চেষ্টা করি এ জন্য যে আমরা এখনই যা চাই, তার সাথে যাতে 'মিলে' যায়।"
মাকতুব: পাওলো কোয়েলহো

৫।
মানুষ কৌতুহল প্রকাশ করতে চায় না। সে ভাবে, তাতে তার অজ্ঞতা প্রকাশ পাবে! বিষ্মিত হওয়ার যে আনন্দ সে আনন্দ থেকে সে বঞ্চিত থাকে।

৬।
পৃথিবীর ভয় আছে ধ্বংস হবার। মানুষের নেই।
মানুষ কেবল ধ্বংস হয় না; ধ্বংসের পথে উজ্জীবিতও হয়।

৭।
একটা বোকা স্বীকার করে সে বোকা। মূর্খ কখনো স্বীকার করে না সে যে মূর্খ।
একটা বোকার সাথে হয়তো সারাজীবন থাকা যায়, কিন্তু একটা মূর্খের সাথে কয়েক দিন কাটানোও খুবই মুশকিল।

৮।
প্রকৃতিতে মনুষ্য চিন্তার প্রভাব বড়ই আশ্চর্য!
একজন আলোকিত চিন্তার মানুষ আবর্জনায় দাঁড়িয়ে থাকলেও তার চারপাশে একধরনের জ্যোতি বিরাজ করে। আবর্জনাকে ছাপিয়ে আলোকিত চিন্তার তরঙ্গ প্রকৃতিকে প্রশান্ত করে তোলে। সেই প্রশান্ত প্রতিবেশের স্বাধ নিতে ভিড় জমায় শ্রেনীভেদে সকল মানুষ।
পক্ষান্তরে, অন্ধকার চিন্তার একজন মানুষ যদি পরিচ্ছন্ন জায়গায় গিয়ে দাঁড়ায় তবে ঘটে তার উল্টোটা। সেই জায়গাটা যতই সাজানো গোছানো হোক না কেন সেখানে কোন জ্যোতি থাকে না, কোন প্রশান্তি থাকে না। হয়তো সাময়িক মোহ থাকতে পারে, এরচে বেশি কিছু নয়।

৯।
সর্বোতভাবে মানুষ জীবনভর শুধু আড়াল খোঁজে।
ভালবাসার আড়াল,
সুখের আড়াল,
দুঃখ লুকানোর আড়াল।

১০।
দোয়া, বদদোয়া এইগুলা কী?
কীভাবে কাজ করে?
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

'মানবাধিকার' (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৪

'মানবাধিকার' একটা এনজিও। তারা বিদেশী সহায়তা নিয়ে মানুষ, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় কাজ করে। আজ তারা একটা বড় সমাবেশ করছে প্রেসক্লাবে। সমাবেশে সাংবাদিকসহ নানান পেশার মানুষ অংশ নিয়েছে। টিভি সাংবাদিকেরা... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×