somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৬টা জোকস! সংগ্রহে রাখার মত পোস্ট!!

২০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লং ড্রাইভে সারারাত কাটিয়ে সকাল বেলা রাস্তার ধারে গাড়ী থামালেন আহসান সাহেব। ঘুমুবেন ঠিক করলেন। গাড়ী লক করে শুয়ে পড়েছেন, ঠিক এমন সময় গাড়ীর দরজায় ধাক্কা। দরজাটা খুলতেই একজন জিজ্ঞেস করলেন " আচ্ছা ভাই, কয়টা বাজে বলতে পারেন?" আহসান সাহেব বিরক্ত হলেও ভদ্রভাবেই জানালেন যে, আটটা পাঁচ বাজে।
কিছুক্ষণ পরেই আবার দরজায় ধাক্কা। দরজা খুলতেই ছোট ছেলেটা বলল, আংকেল, কয়টা বাজে,বলবেন একটু? খুবই বিরক্তির সাথে আহসান সাহেব জানালেন, আটটা বিশ বাজে। ছেলেটি বিদায় নেয়ার পর আহসান সাহেব একটা কাগজের উপর বড় করে লিখলেন "এখন কয়টা বাজে আমি জানিনা।"লেখাটি টাঙ্গিয়ে দিয়ে তিনি আবার ঘুমাতে গেলেন। ঘুমিয়েই পড়েছেন প্রায়, এমন সময় আবার দরজায় ধাক্কা। "কী চাই?" দরজা না খুলেই খেঁকিয়ে উঠলেন এবার আহসান সাহেব।

"এখন পৌনে নয়টা বাজে" গম্ভীর উত্তর এলো বাইরে থেকে!

-------------------
এক লোক কিছু কাগজ ফটোকপি করে খুব মন দিয়ে অরিজিনাল কাগজগুলোর সাথে মিলিয়ে দেখতে লাগল। আরেকজন প্রশ্ন করল, "এত মনোযোগ দিয়ে কি দেখছেন?"
লোকটি বলল, " দেখছি ফটোকপিতে কোন ভুল হয়েছে কি না।"
-------------------
থানায় গিয়ে ভদ্রমহিলা ইন্সপেক্টরকে বলছেন, "আমার স্বামী গতকাল আলু কিনতে বাজারে গেছে, এখনো ফেরেনি।"
ইন্সপেক্টর : আলুই যে রান্না করতে হবে এমন কোন কথা নেই, অন্য সবজি রান্না করুন।
-------------------
: তোমার নাম কি খোকা ?
: নাবিল
: আহা, ডাক নাম নয়, স্কুলের নাম জানতে চাইছি
: ও , স্কুলের নাম যাত্রাপুর প্রাথমিক বিদ্যালয় ।
--------------------
শোভা– বুঝলি সোমা,আমি সিদ্ধান্ত নিয়েছি সোহেলকে বিয়ে করব না।

সোমা– সে-কি-রে,পাঁচ বছর ধরে প্রেম করলি,এখন বিয়ে করবি না কেন?

শোভা– জানিস,সোহেল একেবারে নাস্তিক।

সোমা– ও নাস্তিক তাতে তোর কি,তুই তো আর নাস্তিক না।

শোভা– ও নরক আছে বলে বিশ্বাস করে না। ভয়ানক ব্যাপার নয়?

সোমা– ঘাবড়াচ্ছিস কেন,বিয়েটা হতে দে। কয়েকদিনের মধ্যেই বাছাধন বুঝে যাবে যে,নরক সত্যিই আছে !
---------------------
ডাক্তার : আপনার স্বামীর বিশ্রাম দরকার। তাই কিছু ঘুমের ওষুধ প্রেসক্রাইব করলাম।
ভদ্রমহিলা : এগুলো আমার স্বামীকে কখন খাওয়াবো?
ডাক্তার : এগুলো আপনার স্বামীর জন্য নয়, আপনার জন্য।

----------------------------------
----------------------------------

নেতা : আগামি মাস থেকে আমরা যৌতুকবিরোধী অভিযানে নামব।
জনৈক ব্যক্তি : এ মাসেই নয় কেন স্যার?
নেতা : কারণ এই মাসে আমার ছেলের বিয়ে, আর আগামি মাসে মেয়ের বিয়ে।

----------------------------------
----------------------------------

ক্রেতা : আপনার কাছে খারাপ/পঁচা আলু আছে? থাকলে সব পঁচা আলু দিয়ে দিন। আমার গবাদি পশু গুলোকে খাওয়াবো।
বিক্রেতা : (ভালগুলো রেখে দিয়ে) এই যে নিন।
ক্রেতা : এবার ভাল গুলো থেকে ২ কেজি আলু দেন।!।
---------------------------------

আম চুরি করতে একটি ছেলে গাছে উঠেছে। গাছের মালিক হাতেনাতে তাকে ধরে ফেলল।
" ওই বদমাশ, আমার আমগাছে কি করিস?"

"ইয়ে আংকেল, কয়েকটি আম মাটিতে পড়ে ছিল , ওগুলো গাছে তুলে রাখছি"।

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

যখন আপনি একাকীত্ব বোধ করবেন, আয়নার সামনে যাবেন এবং বলবেন " সত্যিই আমি অনেক সুন্দর"। আপনার খারাপ লাগা টা কমে যাবে। তবে এটাকে অভ্যাসে পরিণত করবেন না কারণ, জানেনইতো মিথ্যাবাদীরা নরকে যায়!

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

ভিখারি : স্যার, ২টা টাকা দেন।
পথচারী : আরে একটু আগেইতো তোমাকে ২ টাকা দিলাম।
ভিখারি : অতীতের কথা ভুলে যান। অতীত নিয়ে পড়ে আছেন বলেই দেশের এই অবস্হা।

---------------------

রহিম: তুই নাকি টাকা ধার নিয়েছিস জহিরের কাছ থেকে?
করিম: হ্যা, প্রয়োজন হয়েছিল তাই।
রহিম: তো এখন টাকা ফেরত দিচ্ছিস না কেন?
করিম: প্রয়োজন বোধ করছিনা বলে।
..............

>তা ভাবার কি আছে? সবাইকে তো মরতে হবে।
>না, ভাবছি, শেষে যে মরবে তাঁকে নিয়ে যাবে কে?
..............

মা: ডিনার করতে অনেক গেস্ট আসবে এখন, যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ভালো জামাকাপড় পরে তৈরি হয়ে এসো।
ছেলে: গেস্টরা কি আমাকেই খাবে?
..............

বাইরে থেকে দরজা নক করছে।
ভেতর থেকে : কে?
বাইরে থেকে : আমি।
ভেতর থেকে : আমি কে?
বাইরে থেকে : আরে, আপনি কে আমি কি করে বলব?

=======


বাবা: তোমাকে এবার পরীক্ষায় ৯৬ ভাগ নম্বর পেতেই হবে।
ছেলে: না বাবা, আমি ১০০ ই পাব।
বাবা: ইয়ার্কি মারছ?
ছেলে: কে প্রথম শুরু করেছে বাবা?
========================================

হিহিহিহি
নিজের পোস্টের ব্যাপারে নিজেই প্রশংসা করলাম।
জোকস পোস্ট কি কেউ সংগ্রহে রাখে??
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৮
২৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×