somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে আমি বায়োস্কোপ এর একজন গর্বিত ...............

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বায়োস্কোপ! ছোটবেলায় দেখেছিলাম। আমাদের স্কুলের খেলার মাঠে অথবা বাড়ির পার্শ্বের ঈদগাহ মাঠে সন্ধ্যের পরে আয়োজিত হতো। কি দেখাতো ঠিক পরিষ্কার মনে নেই। তবে মাঝে মাঝেই এর আয়োজন চলত। তখন আমাদের এলাকায় মাঝে মাঝেই এর আয়োজন হতো, আমরা ছোটরা দলবেঁধে দেখতে যেতাম। মাঠে তিল ধারণের ঠাঁই থাকত না। তাই দুপুরে যখন এলাকায় মাইকিং করে ঘোষণা দেওয়া হতো তখন থেকেই আমরা থাকতাম বেশ উত্তেজিত। সেদিন বিকেলে একটু আগে-ভাগেই নিত্য বিকেলের খেলা সাঙ্গ করে সন্ধে হওয়ার আগেই দৌড়ে চলে যেতাম বায়োস্কোপ এর মাঠে বায়োস্কোপ দেখতে। সন্ধ্যের পরপর পিলপিল করে ভরে উঠত খেলার মাঠটি শুরু হওয়ার বেশ কিছু পূর্বেই তিল ধারণের ঠাই থাকতো না মাঠে! মাগরিব এর পরে শুরু হয়ে এশার পূর্বেই তা শেষ হয়ে যেতো। আমরা বায়োস্কোপ দেখে হৈ-হুল্লোড় করে ফিরে আসতাম নিজেদের বাড়িতে। আর যা দেখতাম যারা দেখতে পায়নি, মানে মাঠে যায়নি তাদের কাছে বুক ফুলিয়ে গর্ব করে বলতাম কি দেখালো বায়োস্কোপওয়ালারা।


তো এবারের বইমেলায় বায়োস্কোপ আবার নতুন করে দেখতে পাবো শুনে খুবই উৎফল্লিত হয়েছিলাম। কিন্তু বইমেলার একদম সন্নিকটে থেকেও যখন যাওয়ার সময়টা বের করতে পারছিলাম না, তার মধ্যেই বিনা মেঘে বজ্রপাতের মত শুনি বায়োস্কোপ শেষ! কি যে কষ্ট পেলাম, আহ এটা কি হলো এতদিন পরে যাও একটা সুযোগ পেলাম তাও হেলায় হারিয়ে ফেললাম তাও এত কাছে থেকেও। মনে মনে আফসোস করছি আর নিজেকে স্বান্ত্বনা দিচ্ছি যাক একদিনের আহারের টাকাটাতো বেঁচে গেলো, আর মনকে প্রবোধ দিলাম 'কি আর এমন আহামরি একটা বই যে কিনতেই হবে?'

হঠাৎ একজনের একটা রিভিউ পড়তে গিয়ে দেখি বায়োস্কোপের প্রস্তুতকারী কোম্পানী একদম আমার ঘরের সঙ্গে বসবাস করে, মানে তার কারখানা নম্বর ১২৭ আর আমারটা ........। 'ও মারে মা! এইডা কি দেখলাম', বলে এক চিৎকার দিয়ে দৌড়ে গেলাম দরজায়, কড়া নেড়ে হড়বড়িয়ে কি যে বললাম, ঠিক নিজেই জানিনা। অগ্যতা তিনি আমাকে বসতে বলে উঠে গিয়ে আমার হাতে কিছু একটা গুঁজে দিলে আমি চুপচাপ তা নিয়ে চলে এলাম।

আচ্ছা কাওসার ভাই কি মেলায় আসেন, অথবা প্রকাশকের অফিসে, যদি আসেন দয়া করে অনুরোধ একখানা অটোগ্রাফ চাওয়ার মত যোগ্যতা নিশ্চয় এই অধমের হয়েছে।

বইয়ের রিভিউ তো সবাই দিচ্ছে, দিবে, আমি ভাই অত ভাল লিখতেও পারি না, আর রিভিউ কাকে বলে জানিও না বুঝিও না তবে বই একখান লিখছে বটে কাওসার ভাই, অনেকদিন পর মনে হয় জীবনের সকল অপব্যয়ীত সময়ের মধ্যে কিছুটা সময় অন্তত একটু হলেও এনজয় করতে পারলাম!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×