somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়া পাঠক
আমি চেষ্টা করি নতুন কিছু শেখার, ভালো কিছু করার, আর নিজে যা জানি তা অন্যকে উদারভাবে শেখানোর যদি কেউ শিখতে চায়।

রিয়েল লাইফ জোকস! পর্ব-১: পান কাহিনী!!

০৩ রা জুন, ২০২১ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছেলেটির বয়স কত আর হবে ৬ কি ৭ হয়তবা। তো সে একবার বেড়াতে গেছে তার এক দুসম্পর্কের মামার বাড়িতে। মামা তাকে খুব আদর করে। তো মামাদের বাড়ি ছেলেটির বাড়ি থেকে প্রায় ৭০-৮০ কি.মি. দূরে। স্বভাবতই বেশ কয়েকদিনের জন্য বেড়াতে গেছে সে। কয়েকদিন মামার বাড়িতে দুধ-ভাত খেয়ে সে বেশ আনন্দেই দিন কাটাচ্ছিল। একদিন মামা তাকে নিয়ে তাদের স্থানীয় সাপ্তাহিক হাটের দিন হাটে নিয়ে গেলো বেড়াতে। সে হাটটি আবার মামার বাড়ির এলাকার একটি বিখ্যাত হাট, সপ্তাহে দু'দিন বসে এবং আর সে জায়গাটি একটি বর্ডার এলাকা হওয়ায় সেখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে কমদামে বিদেশী পণ্য কিনে নিজেকে ধন্য করতে।

যাহোক মামা তাকে নিয়ে প্রচন্ড ভিড়ের মধ্যে হাটের এ দোকান, সে দোকান ঘুরে বেড়াচ্ছে আর বার বার জিজ্ঞেস করছে মামা কি খাবা? মিস্টির দোকানের সামনে গিয়ে-
- মামা চল মিস্টি খাই
- না মামা, মিস্টি খাবো না।
খাবার হোটেলের সামনে নিয়ে-
- মামা, চল গরু অথবা খাসির গোস্ত দিয়ে গরম গরম সরু চালের ভাত খাই!
- না, খিদে নেই।
গ্রামের হাটগুলোতে গরম গরম জিলিপি সহ আরও বেশ কিছু মিস্টান্ন ভাজা হয়। মামা তাকে নিয়ে সেসব দোকান ঘুরে ঘুরে জিজ্ঞেস করে -মামা চল জিলিপি খাই?
- জিলিপি খাবো না।

অগ্যতা মামা তাকে নিয়ে আবারও পুরো হাটে চক্কর কাটতে থাকে। একসময় ক্লান্ত হয়ে হাটের এক বট অথবা পাকুড় গাছের নিচে বসে বসে মামা তার ক্লান্ত শরীরের ঘাম শুকোচ্ছিলেন আর বিড়ি ফুকছিলেন। তিনি তার এই প্রাণ জুড়ানোর সামগ্রীটি কিনেছিলেন এক ভ্রাম্যমান পান-বিড়ি বিক্রেতার কাছ থেকে। যে তার নিজের ছোট্ট দোকানটি একটি চৌকোনা কাঁচের বাক্সের মধ্যে রেখে একটি গামছা বা এ জাতীয় কাপড় দিয়ে গলায় ঝুলিয়ে নিয়ে সারা হাট ঘুরে ঘুরে তার দোকানের মূল্যবান সামগ্রীগুলো বিক্রয় করছিল। আর তার সামগ্রীগুলোর মধ্যে ছিল: বিভিন্ন উজ্জ্বল রং দিয়ে বানানো পান-মশলা, হরেক রকম মিষ্টি পান, মিষ্টি পানের মশলা, ইত্যাদি ইত্যাদি।

তো ছোট্ট ভাগনেটার সারা হাটের লোভনীয় খাবার-দাবারের কোনটা পছন্দ না হলেও পছন্দ হয়ে গেলো কড়া উজ্জ্বল রং করা পান-মশলাগুলো। যেগুলো লাল, সবুজ, নীল, হলুদ ইত্যাদি রঙে সজ্জিত হয়ে ছিল বিক্রেতার কাঁচের শো-কেসের মধ্যে। আর যাবি কোথায় ব্যাটা।

-মামা, মামা।
- উঁঃ (চোখ বন্ধ মামার)
- মামা পান খাবো!

চটাং করে মামার চোখ খুলে গেলো, সামনে তাকিয়ে দেখেন ভাগনে তার চোখ বড় বড় করে পানওয়ালার বুকের সামনের কাঁচের চৌকোনা বাক্সের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে!

মামা তখন বিশ্ময়ে বিমূঢ় হয়ে কিছুক্ষণ নির্বাক হয়ে ভাগ্নের দিকে তাকিয়ে থেকে উচ্চস্বরে হাঃ হাঃ করে হেঁসে উঠল। তার হাঁসির শব্দ শুনে সে স্থানটিতে বেশ ভিড় জমে গেলে মামা তাদের সামনে ভাগ্নের জন্য একটি রসালো, রং-বেরং এর মশলা মাখানো একটি মিস্টি পান অর্ডার করে আগ্রহী শ্রোতাগণকে পুরো ঘটনার বর্ণনা শোনাচ্ছিলেন।
আর ভাগনে!

তার তখন কোনও দিকে ভ্রুক্ষেপ করার সময় আছে নাকি? সে তখন ব্যস্ত তার অত্যন্ত মূল্যবান এবং প্রিয় বস্তুটির রসাস্বাদনে!

--- কপি রাইট সংরক্ষিত- লেখক।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২১ দুপুর ১:১৮
২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×