somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূরপাল্লার বিলাসবহুল অনক বাসের টিকেট আগেই লাপাত্তা ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে কাল সাত টার্মিনাল থেকে বিক্রি চলবে ৫ দিন

১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দূরপাল্লার বিলাসবহুল অনক বাসের টিকেট আগেই লাপাত্তা
ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে কাল সাত টার্মিনাল থেকে বিক্রি চলবে ৫ দিন
: এবার কুরবানির ঈদে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছে দিতে আগামীকাল বুধবার থেকে দেশের সাতটি টার্মিনালে বিভিন্ন গন্তব্যের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু ঈদ সামনে দূরপাল্লার অনেক পরিবহনের বাসের টিকেটও এখন মিলছে না কোন কাউন্টারেই। তবে যাত্রীরা অভিযোগ করেছেন, বেশি দামে কালোবাজারীর মাধ্যমে এখনো কিছু টিকেট বিক্রি করছে পরিবহন শ্রমিক নামধারী কেউ কেউ। তবে সাধারণ মানের অনেক পরিবহনের অগ্রিম টিকেট বিক্রি ইতোমধ্যেই শুরু হলেও দাম নেয়া হচ্ছে বেশি। অনেক যাত্রী ভোর রাত থেকেই ছুটছেন নগরীর কাউন্টারগুলোতে। তবে অনেকে ফিরছেন হতাশ হয়ে শূন্য হাতে। বিশেষ করে ঈদের আগের দু'দিনের কোন টিকেটই মিলাতে পারছেন না যাত্রীরা। তবে যারা বাসের কোন অগ্রিম টিকেট পাচ্ছেন না তাদের শেষ ভরসা এখন ট্রেন।
এদিকে বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি আগামীকাল বুধবার থেকে শুরু হয়ে বিক্রি বিরতিহীনভাবে চলবে আগামী ২২ নবেম্বর পর্যন্ত। আর সরকারি বাস পরিবহন সংস্থা বিআরটিসি প্রতিবছরের ন্যায় এবার ঈদেও চালু রাখবে তাদের ঈদ স্পেশাল সার্ভিস। অন্যদিকে নদী পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশি ভাড়ায় অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে নৌ-পরিবহণ মন্ত্রণালয়। আর যোগাযোগ মন্ত্রণালয় থেকে এই বলে একটি সার্কুলার জারি করা হয়েছে যে অতিরিক্ত যাত্রী পরিবহন কিংবা টিকিটের অতিরিক্ত দাম নেয়া হলে গাড়ির রুট পারমিট বাতিল করা হবে। তবে সরকারের ঘোষণার বাস্তবায়ন কতটুকু তা দেখা যাবে কার্যকর ক্ষেত্রে তার প্রয়োগের উপরেই। যাত্রীরা জানান, সরকারের এই ঘোষণা যেন প্রতিবছরের মতো শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ না থাকে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, আগামীকাল বুধবার থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে। সম্ভাব্য ঈদ উদযাপনের তারিখ হচ্ছে ২৮ নবেম্বর। অগ্রিম টিকেট বিক্রি চলবে আগামী ২২ নবেম্বর পর্যন্ত। সূত্র জানায়, প্রথম দিনে বুধবার দেয়া হবে ২৩ নবেম্বরের যাত্রার টিকিট, ১৯ তারিখ দেয়া হবে ২৪ নবেম্বরের তারিখের যাত্রার টিকিট, ২০ তারিখে দেয়া হবে ২৫ নবেম্বর তারিখের টিকিট, ২১ তারিখ দেয়া হবে ২৬ তারিখের টিকিট, ২২ তারিখে দেয়া হবে ২৭ নবেম্বরের তারিখের যাত্রার টিকিট।
বাংলাদেশ রেলওয়ের কমলাপুর টার্মিনালের স্টেশন ম্যানেজার এম এ জিন্নাহ গতকাল দৈনিক সংগ্রামকে জানান, ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির এই সব দিনেও পাশাপাশি ট্রেনের নিয়মিত টিকিটও বিক্রি করা হবে। একজন ক্রেতাকে এক সময়ে সর্বোচ্চ চারটির বেশি টিকিট দেয়া হবে না। আর টিকেট কালোবাজারীদের ধরতে এবছর নেয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা। এছাড়া এবার ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ৭টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে। এছাড়া ঈদে বিশেষ সার্ভিসের অধীনে প্রতিটি ট্রেনের সাথেই অতিরিক্ত বগি বা কোচ সংযুক্ত করা হবে। আর আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে কমলাপুর, বিমানবন্দর, গাজীপুর, চট্রগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা স্টেশন থেকে।
সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির এক কর্মকর্তা দৈনিক সংগ্রামকে জানান, বিআরটিসি এবছর ঈদ উপলক্ষে ঈদের আগে ও ঈদ পরবর্তী দশদিনের জন্য ঈদ স্পেশাল সার্ভিস চালু রাখবে। বিআরটিসি তাদের নিয়মিত ভাড়ার চার্ট অনুযায়ীই সরকার নির্ধারিত ভাড়া আদায় করবে। কোন অবস্থাতেই বিআরটিসি যাত্রীদের নিকট থেকে ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করবে না।
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, এবার ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন কঠোরহস্তে প্রতিরোধ করা হবে। যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ও বন্ধ করা হবে। অতিরিক্ত যাত্রী বহন কিংবা বেশি ভাড়া আদায় কররে অভিযুক্ত লঞ্চ মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×