somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রক্টরের বিতর্কিত ভূমিকায় নিন্দা ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচারে ভিসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রক্টরের বিতর্কিত ভূমিকায় নিন্দা

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচারে ভিসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে সোমবার ভিসি'র কাছে স্মারকলিপি পেশ, মৌনমিছিল ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। এছাড়া হামলায় জড়িতদের বিরুদ্ধে রোববার রাতে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। একই দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এদিকে রোববার রাতেই সাংবাদিক সমিতির জরুরি এক সাধারণ সভায় সাংবাকিদের ওপর হামলার ঘটনা ও এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কেএম সাইফুল ইসলামের বিতর্কিত ভূমিকার জন্য নিন্দা প্রস্তাব জানানো হয়।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে এক বৈঠকে সমিতির নেতৃবৃন্দ ও ক্যাম্পাসের কর্মরত সাংবাদিকরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় নেতৃত্বদানকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে একাডেমিক শাস্তি ও প্রক্টরের ভূমিকার সমালোচনা করেন। ভবিষ্যতে প্রক্টরের বিতর্কিত ভূমিকা থেকে বিরত থাকতে ভিসির কাছে লিখিত স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে হামলায় নেতৃত্বদানকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে একাডেমিক শাস্তি ও ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সহ্য করা হবে না। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিসি উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটা কোনক্রমেই মেনে নেয়া যায় না। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন।
উল্লেখ্য, রোববার বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এক ছাত্রকে নির্যাতনের সময় সংবাদ সংগ্রহকালে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় সংবাদ সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও শহীদুজ্জামান আহত হন। এ সময় প্রক্টরের নেতৃত্ব শতাধিক পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেন। ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জসিম উদ্দিনের ইন্ধনে ও উপস্থিতিতে ছাত্রলীগের এফএইচ হলের সভাপতি মারুফ জামান কল্লোলের নেতৃত্বে সাংবাদিকদের মারধর করে ছাত্রলীগের ক্যাডাররা।
ঘটনার সঙ্গে জড়িত জসিমউদ্দিন ভূঁইয়া, মারুফ জামান কল্লোল ও জহুরুল হক হলের ছাত্রলীগ নেতা শাহরিয়ারসহ আরও ২০/২৫ জনের বিরুদ্ধে গতকাল সোমবার শাহবাগ থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। মামলা নং ৫০(২৩/১১)।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহজাহান শুভ ও সাধারণ সম্পাদক রিয়াদুল করিম মঙ্গলবারের মানববন্ধনে ক্যাম্পাসে কর্মরত সকল সাংবাদিকের অংশগ্রহণের আহবান জানিয়েছেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×