somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুলনায় আওয়ামী লীগ সভাপতির ভাইদের নেতৃত্বে তান্ডব ৩৫টি ঘর নিশ্চিহ্ন স্বর্ণালংকারসহ মালামাল লুট

২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খুলনায় আওয়ামী লীগ সভাপতির ভাইদের নেতৃত্বে তান্ডব

৩৫টি ঘর নিশ্চিহ্ন স্বর্ণালংকারসহ মালামাল লুট

খুলনা অফিস : খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতির তিন চাচাতো ভাইয়ের নেতৃত্বে দেড় শতাধিক ক্যাডারের তান্ডবে দুইটি বাড়ি ভস্মীভূত হয়েছে, মাটির সাথে মিশে গেছে আরো ৩৩টি বাড়ি এবং মৃত্যু হয়েছে অসংখ্য গবাদি পশু পাখির। কয়েক লাখ টাকার সম্পদ লুটপাট হয়েছে। জেলার বটিয়াঘাটা উপজেলাধীন ঢেউয়াতলা গ্রামে গত সোমবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পুলিশের উপস্থিতিতে এ তান্ডব চলে বলে গ্রামবাসীরা জানান।
গ্রামবাসীরা জানান, গত সোমবার সকালে গ্রামের পুরুষেরা কাজে বেরিয়ে যাওয়ার পরে জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদের চাচাতো ভাই শেখ আব্দুল গফুর, শেখ আব্দুল জববার ও শেখ আব্দুর রউফের নেতৃত্বে দেড় শতাধিক লাঠি-সোঠাধারী লোক ঢেউয়াতলা গ্রামে হামলা চালায়। আটটি হিন্দু পরিবারসহ ১৭টি পরিবারের ঘরবাড়ি ভাঙ্গতে শুরু করে। তারা এসব পরিবারের ৩৩টি ঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়। ২টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গোয়ালে গরু এবং খোপে হাঁস-মুরগি থাকা অবস্থায় সেগুলো ভেঙ্গে ফেলা হয়। এতে অনেক গরু ছাগল এবং হাঁস-মুরগির মৃত্যু হয়। হামলাকারীরা রান্নাঘরে রক্ষিত খাবার পর্যন্ত সরিয়ে নিতে দেয়নি। সেগুলো ধ্বংস করে ফেলে। তারা সেখানে ব্যাপক লুটপাটও চালায়। এ তান্ডব চলার সময় এসব বাড়ির গৃহবধূরা হামলাকারীদের পা জড়িয়ে ধরে চলে যাওয়ার জন্য দুই দিন সময় ভিক্ষা করে। কিন্তু তারা পা কি কথা বলে? এ কথা উচ্চরণ করে লাথি মেরে তাদের সরিয়ে দেয়। গৃহবধূ কবিতা রাণী মন্ডল জানান, ৭১ সালে রাজাকাররাও এত বড় ক্ষতি করেনি। তার মেয়ে পপির কয়েকদিন পরে বিয়ে হওয়ার কথা ছিলো বিয়ের বাজার ও গহনা হামলাকারীরা লুট করে নিয়ে গেছে বলে জানান। বটিয়াঘাটা থানার ৫ পুলিশের উপস্থিতিতে এসব ঘটনা ঘটে বলে গ্রামবাসীরা জানান। ঘটনার খবর পেয়ে এলাকার সাবেক এমপি পঞ্চানন বিশ্বাস এবং উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।
এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ফোনে কথা হলে তিনি জানান, জজ কোর্টের আদেশে সেখান থেকে ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের সময় কোর্টের একজন নাজির ও একজন অফিসারের নেতৃত্বে পুলিশ উপস্থিত ছিলো।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান ফোনে জানান, সেখানে বর্বরোচিত ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। গবাদি পশু পাখি ঘরের দেয়াল চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে, লুটপাট চালানো হয়েছে। তিনি বলেন, কিছু টাউট বাটপাড় সরকারকে বেকায়দায় ফেলার জন্য প্রশাসনের এক শ্রেণীর কর্মচারীর সাথে যোগসাজশ করে এ অপকর্ম করেছে। তিনি ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন এবং দোষিদের শাস্তি দেয়ার দাবি জানান। বটিয়াঘাটা থানা আ'লীগের সভাপতি ও খুলনা-১ আসনের সাবেক এমপি পঞ্চানন বিশ্বাস খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষিদের আটক করে শাস্তি দেয়ার দাবি জানান। তিনি থানার ওসির প্রত্যাহার দাবি করেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×