somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুবলীগ কর্মীর হাত কেটে নিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা।

২৭ শে মে, ২০১০ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুবলীগ কর্মীর হাত কেটে নিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা।

কুড়িগ্রামে যুবলীগ কর্মীর ডান হাত কর্তন করে নিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা। আহত যুবলীগ কর্মী উজ্জলকে গুরুতর অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতের পারিবারিক সূত্রে জানা যায়, কুড়িগ্রামের কাঁঠালবাড়ী এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের দীর্ঘদিন ধরে বিরোধ ও সংঘর্ষ চলে আসছিল । আহত যুবলীগ কর্মী উজ্জলের ভাই যুবলীগ কর্মী জুয়েল জানায়, গত মঙ্গলবার মধ্যরাতে ছাত্রলীগ কর্মী বাঁধন, হিমেল, লাবলু, বাবু ও যাদু নামের কয়েক জন ক্যাডার অত্যন্ত সুকৌশলে যুবলীগ কর্মী উজ্জলকে ডেকে পার্শ্ববর্তী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখানে উজ্জলকে নিয়ে গিয়ে আরো কিছু ছাত্রলীগ ক্যাডারসহ তাকে মারাত্মক শারীরিক নির্যাতন চালায়। তার দুটি হাত কেটে নেয়ার চেষ্টা চালালেও ডান হাতের পুরো অংশই কেটে ফেলে। এরপর বাম হাত কেটে নেয়ার সময় তার চিৎকারে এলাকার লোকজন উদ্ধারে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। মুমূর্ষুর্ অবস্থায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসা না পেলে তার অপর হাতটিকেও রক্ষা করা যাবে না। এ ঘটনায় কুড়িগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে গুরুত্বর আহত উজ্জলের পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে।


২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ ঐতিহাসিক ৭ই মার্চ । বাঙালির জাগরণের নতুন অধ্যায় শুরু হয় এই ভাষণের মাধ্যমে ।

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:৫২


১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকারের দাবি তুলে ধরেন এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান... ...বাকিটুকু পড়ুন

ইরান আমেরিকা যুদ্ধ এবং নস্ত্রাদামুস এর ভবিষ্যৎবানী

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৪



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, “ইরানে মার্কিন হামলা প্রাথমিক পূর্বাভাসের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। ইরানে হামলার চারটি প্রধান লক্ষ্য রয়েছে। তিনি বলেন, ‘প্রথমত, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১:২০



(এক)
রোজ রাতে মসজিদের সামনে ভিক্ষা করে বৃদ্ধ আতর আলী। মানুষ ভাবে তার কেউ নেই। কিন্তু দূরের শহরে তার ছেলেটা ঠিকই আছে শুধু বাবাকে চেনে না।

(দুই)
মেয়েটা বাপের বাড়ি এলে বাবা জিজ্ঞেস... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: পশ্চিমা গণতন্ত্র আর মতপ্রকাশের স্বাধীনতা

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:০০


"ইসরায়েল এবং শয়তান যদি একে অপরের সাথে যুদ্ধ করে, আমরা শয়তানের পাশে থাকবো।"

বাংলাদেশে কেউ যখন আমাদের হুমকি দেয়, তখন বলে, "এই, আমি কে, চিনোস!" তবে দেখা যায়, হুমকিদাতা বড়জোর... ...বাকিটুকু পড়ুন

সরকারি চাকরিজীবীদের 'টাইট' করার ১৪ দফা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



সকাল নয়টায় সরকারি কর্মচারীদের অফিসে পৌছানো নিয়ে দেখছি সরকার খুব তৎপর। এই তৎপরতার সাথে যোগ হয়েছে সকাল সকাল সাংবাদিকদের সরকারি অফিসগুলাতে হানা দিয়ে অফিসার আসছে কিনা সেটা লাইভ করার... ...বাকিটুকু পড়ুন

×