somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাল্যবন্ধু সমাচার

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কক্ষনও ল্যাংটা কালের বন্ধুদের সামনে স্যুট টাই পরে যাবেন না তা আপনি সময়ের বিবর্তনে যত বড় মানুষই হোন না কেন।
দীর্ঘদিন পর ছোট্ট বেলার বন্ধুর সাথে সাক্ষাতে আপনি যদি স্যুট পরে যান তাহলে সে আপনার দিকে এমনভাবে তাকাবে যেন সার্কাসের জোকার এসেছে। তারপর আপনার স্যুটখানা এখানে সেখানে টেনে টুনে নেড়ে চেড়ে এমনভাবে পরখ করবে যেন এই জিনিস সে জীবনে প্রথম দেখেছে, হয়ত সেই সময় সে নিজেই শেরোয়ানি পরে আছে সেটা ব্যাপার না। আপনার জমকালো পোশাক তাকে অস্বস্থিতে ফেলে দিয়েছে কারন ছোটবেলার আপনার ল্যাংটা গেটআপটাই তার মনে গেঁথে গেছে। তাই অবচেতন মনে আপনার নতুন কোনো গেটাপ সে সহজভাবে নিতে পারছে না।

আপনি যদি খালি গায়ে একটা লুংগি পরেও তার সামনে উপস্থিত হন তাহলেও রেহাই নেই। সে হয়ত ফিক করে হেসে উঠে বলে বসতে পারে " কিরে তুই লুংগি পরতে পারিস!!! কবে থেকে শিখলি লুংগি পরা?" তারপর লুংগির গিঁট টান দিয়ে পরিক্ষা করে দেখবে টাইট আছে কিনা। শৈশবে যেহেতু দুজন একসাথে সম্পুর্ন উলংগ হয়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়িয়েছেন, বন বাদাড়ে পাশাপাশি বসে হাগু করেছেন, সুতরাং এতদিন পর তার সামনে আপনার জামা কাপড় পরে সভ্য হয়ে থাকার কোনো অধিকার নেই। খুব ভাল হয় যদি সম্পুর্ন ল্যাংটা হয়ে বাল্য বন্ধুর সামনে উপস্থিত হন। You will be well accepted then
তাতেও হয়ত সে বলে বসতে পারে, " কিরে তোর ওই জিনিসটা হটাৎ এত বড় হয়ে গেল কিভাবে?! আগে তো এরকম ছিল না!"

আপনার পার্সোনালিটি কেমন হওয়া উচিত তা আপনি নির্ধারন করতে পারবেন না, তা নির্ধারন করে দেবে আপনার দীর্ঘদিনের সহচারী। এটাকে বলতে পারেন imposed personality. সে মনে মনে আপনার সাথে মানানসই একটা চারিত্রিক বৈশিষ্ট্য কল্পনা করে ফেলেছে, You should be like this, not like that.
আপনার বাল্যবন্ধুকে বয়সকালে এমন নতুন কোনো প্রতিভা দেখাবেন না যা আপনার ছোটকালে ছিল না, সে সেটা সহজভাবে মেনে নিতে পারবে না। সব মানুষই তার ছোটবেলার বন্ধুকে হুবহু একই রকম দেখতে পছন্দ করে। তাই তার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন সে বলে " কিরে তুই এখনও দেখি আগের মতই আছিস একটুও বড় হলি না"।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×