somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃস্বপ্ন

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ুন আহমেদের গল্প পড়ে জেনেছি, মস্তিষ্কের ভেতরে অজানা রহস্যময় এক জগত আছে যা স্বাভাবিক চেতনা জাগ্রত থাকা অবস্থায় প্রকাশিত হয় না। যখন মানুষ অচেতন হয়ে পড়ে বা দেহের মৃত্যু ঘটে তখন মস্তিষ্ক তার স্ব রুপে আবির্ভুত হয়। তখন সে বিচিত্র অদ্ভুত সব ঘটনা দেখাতে থাকে।
এ জন্যই কোমায় যাওয়া রোগীরা প্রায় পুরো সময় ধরেই নানা দুঃসপ্ন দেখে থাকে।
গত দুদিন ধরে আমার সাথে এই রকম হালকা পাতলা কিছু ব্যাপার ঘটছে।
ঘটনা হলো গিয়ে, সেদিন মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে খুব করে এরোসল স্প্রে করে একেবারে ঘন কুয়াশা জমিয়ে ফেলেছিলাম।
তারপর ক্লান্ত হয়ে জানালা বন্ধ রেখেই বদ্ধ ঘরে ঘুমিয়ে পড়েছি।
ফলস্বরুপ বিষ অনেকটা ইনহেল হয়ে গিয়েছে, কিছুটা মস্তিষ্কে প্রবেশ করে সেখানে নিউরনে প্রদাহ তৈরি করে থাকবে। বুকে ব্যাথা এবং হাল্কা মাথা ঘুরানো ভাব হচ্ছিল। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে হয়তো।
এর পর থেকে যখনই ঘুমাচ্ছি তখনই সারাক্ষন বিচিত্র অতিবৈজ্ঞানিক এবং ভয়ংকর প্যারানরমাল সব স্বপ্ন দেখছি দুদিন ধরে। সেগুলো যদি লিখে ফেলা যেতো তাহলে চমৎকার কিছু সায়েন্স ফিকশন এবং ভৌতিক গল্প তৈরি হয়ে যেত। কিন্তু সমস্যা হলো ঘুম ভাঙ্গার পর স্বপ্নগুলা বেশিক্ষন মনে থাকছে না।

অনেকে বলে থাকেন স্বপ্ন হচ্ছে ঘুমন্ত মস্তিষ্কের এলোমেলো চিন্তা। সাধারনত মানুষ ইন্দ্রিয়ের মাধ্যমে পৃথিবী থেকে যে ডাটা সংগ্রহ করে সে অনুযায়ী চিন্তা করতে পারে। যা আমরা দেখিনি কখনো সে সম্পর্কে আমাদের ধারনাই করতে পারি না।
কিন্তু আমি দুদিনে স্বপ্নে যা দেখেছি তা কষ্মিনকালেও জাগ্রত মস্তিষ্কে চিন্তাও করতে পারতাম না, এ সম্পর্কিত কোনো ডাটাই আমার মাথায় কখনো ছিল না।
সম্ভবত মানুষের মস্তিষ্কে মেমোরিতে সৃষ্টিকর্তা এমন কিছু ডাটা লোড দিয়ে রেখেছেন যা বেঁচে থাকতে একসেস করা সম্ভব না। সেগুলো হচ্ছে মৃত্যুর ওপারের অজানা জগতের গল্প। কেউ যখন মৃত্যুর খুব কাছাকাছি চলে যায় তখন ওপারের জগতের দৃশ্যগুলো আংশিক প্রকাশিত হয়। তখনই আমরা অদ্ভুত স্বপ্নগুলো দেখে থাকি।
ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে। ভাবছি স্বপ্নের মাধ্যমে গল্পের আইডিয়া পাওয়ার জন্য হলেও মাঝে মাঝে অল্প একটু এরোসোল বিষ জীবন সংশয় না হয় এমন নিরাপদ মাত্রায় পানির সাথে গুলিয়ে খেয়ে ফেললে মন্দ হয়না। মাঝে মাঝে ব্রেনের সেই রহস্যময় রোমাঞ্চকর গোপন জগতে ঘুরে আসা ভালো।

Feeling Like মিসির আলি
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×