somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ নাঈম
ব্যস্ত নগরী ছেড়ে ক্ষুদ্র গন্ডিতে আসা এক বিশাল না পাওয়া নিয়ে। কিন্তু একসময় দেখি ভালোবেসে ফেলেছি আশেপাশের সব! ছোট্ট এই আশেপাশ নিয়েই ছোট্ট কিছু লিখা!

ভ্যাট সমাচার!

০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধীরে ধীরে চারপাশ ভ্যাটে ভ্যাটে ভ্যাটময় হয়ে যাচ্ছে। কোথাও যাবেন, প্রিয়জনকে নিয়ে বসে কিছু খাবেন। মাঝারি মাপের কোনো রেস্তোরায় বসে আস্তে ধীরে পারস্পরিক সংলাপে খাদ্য উদরে পাচারের মাঝে বিল নিয়ে ওয়েটারের আগমনে সব শান্তির অকস্মাৎ বিদায় হবে। কারণ, বিশাল ভ্যাট সমাচার। সরকার নির্ধারিত ভ্যাট বিভিন্ন সামগ্রীর উপর নির্ভর করে বিভিন্ন। ভ্যাট এমন এক অভিশাপ যার বোঝা বইতে হয় সম্পূর্ণ ভোক্তাকে। সরকার নির্ধারিত ভ্যাট বস্তুভেদে বিভিন্ন। ঠিক তেমনি জায়গা এবং ব্রান্ডভেদে ভ্যাটের উঠানামা সুনিশ্চিত।



ভ্যাট নিয়ে মজার ঘটনার শেষ আছে বলে মনে হয়না। তবে সবচেয়ে মুখরোচক ঘটনার জন্ম দিয়েছিলেন মাননীয় অর্থমন্ত্রী। শিক্ষাক্ষেত্রে ভ্যাট বৃদ্ধির এক যুগান্তকারী (ইকনোমিক্সে নোবেল পাওয়ার দাবীদার প্রস্তাব) মতামত দিয়ে তিনি দেশের আপামর স্নাতক ছাত্রসমাজের সাথে নানান বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। লাগাতার সংগ্রামে অবশ্য পিছু হঠতে সময় লাগেনি মালবাবুর।



হোটেল, রেস্তোরা আর ক্যাফের ভ্যাট আদায় একই সাথে হতাশা, দুঃখ আর হাস্যরসের উদ্রেককারী ঘটনা। মাঝে এনবিআরের মূসক গোয়েন্দারা হোটেল মালিকদের এরূপ অনৈতিক কাজের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এবং ছদ্মবেশে নানা অভিযান জোরদার করায় হোটেল মালিকরা দাবার ছকে এক ভিন্ন চাল নিয়ে হাজির হয়। তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে এই ভ্যাট আদায় করে। চলুন গল্প শুনি। বুমারস ক্যাফেতে একবার আড্ডা দিচ্ছি। বিল দেয়ার পর দেখি পানির বিল ২০ টাকা। বোতলজাত পানি। গায়ের দাম ১৫ টাকা। এনবিআরের নিয়ম অনুসারে বোতলজাত পানি ও পানীয়ের দাম বোতলের গায়ের মূল্য অপেক্ষা বেশি রাখলে ভোক্তা প্রমাণসহ অভিযোগ করলে ঐ মালিকের জরিমানা হবে। জরিমানার এক অংশ অভিযোগকারী পাবে। বেশ বড় অংকের পুরষ্কার। আশায় বুক বেঁধে বিলের দিকে ভালোমত লক্ষ্য করার পর দেখি “Water with paper glass”। জেগে উঠা আশা ধপ করে নিভে যায়।



থাকি তো খুলনায়। এখানেও চলে শুভঙ্করের খেলা। নামী দামী ডিপার্ট্মেন্টাল স্টোর গুলো ১৫% এর উপর আবার আরো ভ্যাট ধার্য করে। কারণ কর্মচারীদের বেতন তারা খুব সম্ভবত আমাদের থেকে নিতে চায়। উদাহরণ, “Safe n Save”। আমার এক শ্রদ্ধেয় শিক্ষক এখান থেকে ২০ টাকার জিনিস না দেখে কিনে বাসায় এসে দেখেন ২০ টাকার জিনিসের মূল্য ভ্যাটসহ ২০০ টাকা!! দেশব্যাপী আরো নানা নামীদামি ব্রান্ডের কথা বলে বিরক্তি বাড়াব না।

যে কারণে এই লম্বা গল্প ফেঁদে বসা, গত পড়শু খুলনা শহরে যাচ্ছি ফুলবাড়ীগেট থেকে। বয়রা কলেজ মোড়ে যাবার পরে এক বিশাল বিলবোর্ড চোখে পড়ল। বরাবরই সরকারী বিলবোর্ডে আমার আগ্রহ বেশি। স্তুতির বিচিত্র ভাষ্যে বিনোদন লাভের চেষ্টা চালাই। কিন্তু এখানে এক ভিন্ন চিত্র। দৃশ্যপটে ভ্যাটের আগমন।

“পদ্মাসেতু গড়তে ভাই,
ভ্যাট ছাড়া উপায় নাই”

বেঁচে থাকুক ভ্যাট এবং পদ্মা সেতু!

সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×