somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা আন্দোলনের ইতিহাস (পর্ব - ২)

০৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্বের লিংক

আন্দোলনের প্রাথমিক স্তর

১৯৪৭ সালে ভারত বিভক্তির পর পূর্ব পাকিস্তানের ৪৪ মিলিয়ন বাংলা ভাষাভাষি মুসলমানরা নবগঠিত পাকিস্তানের ৬৯ মিলিয়ন জনগোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল। যদিও পাকিস্তানের সরকার, সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে পশ্চিম পাকিস্তানীদের দাপট ছিল। ১৯৪৭ সালে করাচীর জাতীয় শিক্ষা সন্মেলনে উর্দুকে সমগ্র পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়, গণমাধ্যম এবং স্কুলগুলোতে যার একচ্ছত্র ব্যবহার হবে। এই ঘোষণার সাথে সাথেই বিরোধীরা এবং আন্দোলনকারীরা প্রতিবাদ করে উঠে। ঢাকার ছাত্ররা বাঙ্গালী ইসলামিক সাংস্কৃতিক সংস্থা তমদ্দুন মজলিস এর সেক্রেটারী আবুল কাশেম এর নেতৃত্বে জমায়েত হয়। এই গণজমায়েত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার এবং পূর্ব পাকিস্তানে শিক্ষার মাধ্যম হিসেবে ঘোষণা করার দাবী জানায়। যদিও পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন বাংলাকে অনুমোদিত ভাষার তালিকা থেকে এবং একই সাথে মুদ্রা এবং স্টাম্প এর ভাষা থেকেও বাদ দেয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমান উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। এতে করে জনঅসন্তোষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং বাঙ্গালী ছাত্রদের একটি বড় অংশ ১৯৪৭ সালের ৮ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বাংলাকে সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের দাবীতে একত্রিত হয়। এই উদ্দ্যেশ্যকে বেগবান করার জন্য বাঙ্গালী ছাত্ররা ঢাকায় মিছিল এবং র‌্যালির আয়োজন করে।

শীর্ষস্থানীয় বাঙ্গালী বুদ্ধিজীবিরা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার বিরোধিতা করেন। ভাষা সৈনিক মুহাম্মদ শহীদুল্লাহ্ তুলে ধরেন যে, উর্দু পাকিস্তানের কোন এলাকারই স্থানীয় ভাষা নয়, তিনি আরো বলেন, “ যদি আমাদেরকে দ্বিতীয় রাষ্ট্রভাষা বেছে নিতে হয়, আমরা উর্দুকে বিবেচনা করতে পারি। ” লেখক আবুল মনসুর আহমদ বলেন, যদি উর্দু রাষ্ট্রভাষা হয়, তাহলে পূর্ব পাকিস্তানের শিক্ষিত সমাজ অশিক্ষিত হয়ে পড়বে এবং সরকারী চাকরীতে অযোগ্য হয়ে পড়বে। ১৯৪৭ সালের ডিসেম্বরের শেষ দিকে বাংলাকে রাষ্ট্রভাষার পক্ষে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। তমদ্দুন মজলিস এর অধ্যাপক নুরুল হক ভুঁইয়া এই পরিষদের আহবায়ক ছিলেন। পরে সংসদ সদস্য শামসুল হক বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষের আন্দোলনকে বেগবান করার জন্য একটি নতুন কমিটি গঠন করেন। জাতীয় পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের সংবিধান অধিবেশনে একটি আইন প্রস্তাব করেন যেটি সদস্যদেরকে বাংলায় কথা বলতে এবং সরকারী কাজে ব্যবহার করার অনুমোদন দেয়। দত্ত’র প্রস্তাবটি পূর্ব বাংলার বিভিন্ন আইন প্রণেতা, যেমনঃ প্রেম হরি বর্মণ, ভুপেন্দ্র কুমার দত্ত এবং শ্রী চন্দ্র চট্টোপাধ্যায় এবং সমগ্র অঞ্চলের জনগণ সমর্থন করে। প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং মুসলিম লীগ এই প্রস্তাবকে পাকিস্তান বিভক্তির চেষ্টা বলে বিরোধিতা করে এবং এর ফলে প্রস্তাবটি বাতিল করা হয়।

চলবে......
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×