somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুর ছয়ঘণ্টা এবং আমার ভাবনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারিখঃ ২৭শে সেপ্টেম্বর,২০১১। সময়ঃ রাত ১২টা থেকে ভোর ৬টা। আমার পর্যবেক্ষণের সময় সন্ধ্যা ৬টা, ২৭শে সেপ্টেম্বর।

পোষ্ট সংখ্যাঃ ৬৩
রিপোষ্টঃ ৬ ৯.৫২%
অন্তত ২টা ভাল লাগাঃ ২০ ৩১.৭৪%
অন্তত ২টা মন্তব্যঃ ৪৫ ৭১.৪২%
অন্তত ৩০ বার পঠিতঃ ৪৪ ৬৯.৮৪% ।

রাত ১২ থেকে ভোর ৬টা যদিও ব্লগ এর ব্যস্ততম কোন সময় নয় তারপরও আমি এই সময়টাকে ধরে নিয়ে আমার তথ্যগুলো দিলাম।

সামুতে ব্লগার ও ব্লগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা এটা খুব সহজেই বুঝা যায়। এখন আমি যে সময়টাকে ধরে কিছু তথ্য দিলাম সে অনুযায়ী ব্লগে একদিনে ২৫২টি পোষ্ট প্রকাশিত হয়। এখন একটি ব্লগ পড়তে যদি একজন পাঠক এর ন্যূনতম ১০ মিনিট(ব্লগ পড়া, মন্তব্য পড়া এবং নিজ মন্তব্য দেওয়া) লাগে তাহলে এই ২৫২টি পোষ্ট পড়তে সময় লাগবে ২৫২০ মিনিট। কিন্তু ১৪৪০ মিনিটে একদিন হয়। তার উপর দিনের প্রতিটি মিনিট একজনের পক্ষে ব্লগে বসে থাকা সম্ভব নয়। তাই এটা নিশ্চিত যে একজন পাঠক এর পক্ষে দিনের সবগুলো ব্লগ পড়া সম্ভব নয়। এটা আমরা খুব সাধারনভাবেই বুঝতে পারি তারপরও আমি তা ব্যাখ্যা করলাম।
এখন সামুর মত একটি জনপ্রিয় ব্লগ সাইটে ৩১.১৬% পোষ্ট তা প্রকাশের ১২ ঘণ্টা পরও অন্তত ৩০বার পঠিত না হওয়া দুঃখজনক। অর্থাৎ ২৫২ এর মধ্যে প্রায় ৭৮টি পোষ্ট ৩০ এরও কমসংখ্যকবার পঠিত হয়। আমার মতে সামু যেখানে একসাথে অনেক ব্লগার ও ভিজিটর অনলাইনে থাকেন সেখানে একটি পোষ্ট ন্যূনতম ৫০বার হিট পাওয়া উচিত। তাই এখন একথা বলা যায় যে ব্লগারদের মধ্যে নতুন ব্লগারদের ব্লগ পড়ার প্রবনতা কমে আসছে। এক্ষেত্রে ব্লগ এর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অপেক্ষাকৃত কম মানের ব্লগও একটি কারন। আর ভাল ভাল ব্লগারদের নামই একটি ভাল ব্লগ এর প্রতিশ্রুতি বহন করে। তাই আমাদের মধ্যে অনুসারিত ব্লগারদের ব্লগ পড়ার প্রবনতা বেশি।
এখন অন্তত দুটি ভাল লাগা ব্লগগুলোকে যদি আমরা ভাল ব্লগ হিসেবে ধরি তাহলে দেখা যায় ২৫২ আর মধ্যে ৮০ টি ব্লগ ভাল বলে বিবেচিত হবে। এটা কোনভাবেই ছোট কোন সংখ্যা নয়। তাই এ ব্লগগুলো যেন বেশ কিছু সময় প্রথম পাতায় থাকতে পারে সেজন্য আমার মনে হয় এ বিষয়ে চিন্তা ভাবনার সময় হয়েছে।

১। আমরা যদি রিপোষ্টগুলোর দিকে তাকাই তাহলে দেখা যায় দিনে ২৪ টি রিপোষ্ট হয়। এখন ব্লগে যেখানে অনেকগুলো পোষ্ট এ হিট দেওয়ার সময় আমাদের নেই সেখানে রিপোষ্ট কে আমি অপ্রয়োজনীয় বলব। তাই খুব বেশি প্রয়োজন না হলে রিপোষ্ট না দেওয়াই আমার মতে শ্রেয়।

২। অনেকে অন্য ওয়েবপেজ এর খবর পুরোটা কপি পেস্ট করে নিচে উৎস এর লিঙ্ক দেন এবং প্রকাশ করেন। আমার মতামত হল এক্ষেত্রে উৎস এর শিরোনাম এক রেখে নিচে আমরা শুধু উৎস এর লিঙ্ক টা প্রকাশ করতে পারি। এতে ব্লগার রা বুঝতে পারবেন এটি মৌলিক কোন লেখা নয়। একথা বললাম কারন আমার মনে হয় ব্লগে মৌলিক লেখাগুলো ব্লগাররা বেশি পড়তে চায় এবং সেগুলোই অগ্রাধিকার পাওয়া উচিত।

৩। ব্লগে আমার একটা সেইফ নিক রয়েছে তাই কিছু একটা লিখতে হবে তাই লিখলাম এই ধরনের মানসিকতা নিয়ে ব্লগ প্রকাশ না করাই ভাল।

আপাতত আমার মাথায় এগুলোই আসল।

সবশেষে, ব্লগ লেখাকে নিরুৎসাহিত করার কোন অভিপ্রায় আমার নেই। আমি শুধু বলতে চেয়েছি আমাদের আরেকটু সচেতন হয়ে ব্লগিং করা উচিত ।
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×